বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, কোন দেশ কোন গ্রুপে

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবল ট্রফি। ছবি: সংগৃহীত

৪৪ দল পাওয়া গিয়েছিল আগেই। বাকি ছিল আরও চার দলের হিসাব। শেষ পর্যন্ত সে হিসাব মিলে গেছে। চূড়ান্ত হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮ দল। মিলে গেছে বিশ্বকাপের ১২টি গ্রুপের হিসাবও।

মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে ছিল শেষ চারটি প্লেঅফ ম্যাচ। তাতে নির্ধারিত সময়ে ১-১ গোলে ঠেকিয়ে দিয়ে টাইব্রেকারে হারিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে বিশ্বকাপ থেকে আরও একবারের মতো ছিটকে দিয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, নিজেরা ২০১৪ সালের পর আবার জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।

আরেক প্লেঅফে বার্সা তারকা রবার্ট লেভানডভস্কির পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইডেন। এ ছাড়া ডেনমার্ককে হারিয়ে চেক রিপাবলিক এবং কসভোকে হারিয়ে তুরস্ক জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।

প্লেঅফ থেকে এর আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে আরও দুটি দল— ডিআর কঙ্গো ও ইরাক। এর মধ্যে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ৫২ বছর পর। ইরাকও সবশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৮৬ সালে। হিসাবে তারা এবার বিশ্বকাপ খেলবে ৪০ বছর পর। এ ছাড়া তুরস্কও বিশ্বকাপ খেলার সুযোগ পেল ২৪ বছর পর, ২০২২ সালে তারা শেষ বিশ্বকাপ খেলেছিল।

কোন দেশ কোন গ্রুপে

প্রতি গ্রুপে চারটি করে দল নিয়ে থাকছে বিশ্বকাপ ফুটবলের ১২টি গ্রুপ। সবগুলো গ্রুপের গঠন চূড়ান্ত হয়েছিল আগেই, কেবল অপেক্ষা ছিল প্লেঅফ থেকে আসা দেশগুলোকে যার যার গ্রুপে বসানোর। সে অপেক্ষার পালা শেষে একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের ১২টি গ্রুপ—

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ১২ গ্রুপ
গ্রুপদল
গ্রুপ ‘এ’মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র
গ্রুপ ‘বি’কানাডা, বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ড
গ্রুপ ‘সি’ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড
গ্রুপ ‘ডি’যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক
গ্রুপ ‘ই’জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর
গ্রুপ ‘এফ’নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া
গ্রুপ ‘জি’বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ড
গ্রুপ ‘এইচ’স্পেন, কেপভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে
গ্রুপ ‘আই’ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে
গ্রুপ ‘জে’আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান
গ্রুপ ‘কে’পর্তুগাল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া
গ্রুপ ‘এল’ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা

আগামী ১১ জুন রাতে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব শেষ ও নকআউট পর্ব শুরু ২৮ জুন। ফাইনাল ১৯ জুলাই।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

৯ দিন আগে

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

১০ দিন আগে

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

১৩ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

১৩ দিন আগে
Advertisement