ডেস্ক, রাজনীতি ডটকম

২৪ বছর পর বিশ্বকাপে ফেরা তুরস্ক বল দখল থেকে আক্রমণ—প্রায় সব পরিসংখ্যানেই আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ফিনিশিং ব্যর্থতায় ভোগা তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সকারুজরা।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে ৭২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তুরস্ক। গোলমুখে তাদের শট ছিল আটটি। বিপরীতে মাত্র দুটি শট নিয়েই দুই গোল আদায় করে নেয় অস্ট্রেলিয়া। দলের জয়ে গোল করেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড নেস্টরি ইরানকুন্ডা ও কনর মেটকাফ।
তুরস্কের একের পর এক আক্রমণ রুখে দেওয়ার নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। পুরো ম্যাচে তিনি আটটি গুরুত্বপূর্ণ সেভ করেন। কোচ টনি পপোভিচের সিদ্ধান্তে অভিজ্ঞ ম্যাথিউ রায়ানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি।
ম্যাচের ২৭তম মিনিটে ইরানকুন্ডার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তিন ডিফেন্ডারের চাপের মধ্যেও নিচু শটে বল জালে পাঠান তরুণ এই ফরোয়ার্ড। বিশ্বকাপ ইতিহাসে গোল করা অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ফুটবলারও হয়ে যান তিনি।
প্রথমার্ধের শেষ দিকে আবদুলকেরিম বারদাকচির জোরালো শট ঠেকিয়ে দেন বিচ। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তুরস্কের তরুণ তারকা কেনান ইলদিজ। ৫৭তম মিনিটে আরদা গুলারের নেওয়া বিপজ্জনক ফ্রি-কিকও প্রতিহত করেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক।
ম্যাচের ৭৫তম মিনিটে ইসমাইল ইউকসেকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটকাফ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তুরস্ক।
এটি অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ ও সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। অন্যদিকে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ফিরেও কাঙ্ক্ষিত শুরু করতে পারল না তুরস্ক। প্লে-অফে কসোভোকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল তারা।

নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আগের ম্যাচে মাথায় আঘাত পেলে এ ম্যাচে মাঠে নামেননি। তার বদলে দলে এসেছেন শেখ মেহেদি। তরুণ পেসার নাহিদ রানাকেও এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় দলে এসেছেন শরিফুল ইসলাম। অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত।
৮ ঘণ্টা আগে
মিরপুরে রোববার (১৪ জুন) সকাল ১১টায় মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরই মধ্যে দুই ম্যাচ জিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে নতুন লক্ষ্য— অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা।
১২ ঘণ্টা আগে
ম্যাচের আগে কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট ছিল ব্রাজিল। তবে মাঠের খেলায় শুরু থেকে সেই আধিপত্যের ছিটেফোঁটাও দেখা যায়নি। বরং আগ্রাসী ফুটবল খেলে ব্রাজিলকে চাপে ফেলে দেয় মরক্কো। দ্রুতগতির আক্রমণ, হাই প্রেসিং এবং বল দখলের লড়াইয়ে আফ্রিকার দলটি প্রথমার্ধের বড় সময় জুড়েই এগিয়ে ছিল।
১৩ ঘণ্টা আগে
খেলার যখন একদম শেষ পর্যায়, ঠিক তখনই ম্যাচের ভাগ্য বদলে যায়। সুইজারল্যান্ডের রক্ষণভাগের একটি ছোট অসতর্কতার সুযোগ নিয়ে ম্যাচের শেষ মুহূর্তে সমতা সূচক গোলটি করে কাতার। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই গ্যালারিতে শুরু হয় স্বাগতিক সমর্থকদের গর্জন। বিশ্বকাপে এর আগে কখনো কোনো পয়েন্ট পাওয়ার রেকর্ড ছিল না
১৪ ঘণ্টা আগে