শেষ ওভারে সাইফউদ্দিনের ঝড়ে ১৮৬ রানের বড় পুঁজি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত

দুই ওপেনারের দুর্দান্ত ফিফটি এবং শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের তাণ্ডবে জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।

মাঝপথে হুট করে ব্যাটিং ধস নামলেও শেষ দিকে সাইফউদ্দিন ও ইয়াসির আলির ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পায় দল।

দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম শুরু থেকে এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। উইকেটের চারপাশে শট খেলেছেন। দলের বোর্ডে রানও তুলেছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৪ রান তোলে বাংলাদেশ।

পাওয়ারপ্লে শেষেও চলেছে সাইফ-তানজিদের উইলোবাজি। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়ে চলেছে বাংলাদেশের ইনিংস। সাইফ কিছুটা খোলসবন্দী থাকলেও তানজিদ ছিলেন আগ্রাসী। শতরান পার করেছে ওপেনিং জুটি। দুই ওপেনারই ছুঁয়ে ফেলেন ফিফটি।

তবে ফিফটির পর বেশি দূর আগাতে পারেননি দুজন। ওপেনিং জুটি ভাঙে ১২০ রানের মাথাতে। ৪৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। পরের ওভারেই ফিরেছেন তানজিদ। ৪৪ বলে ৫৮ রান করে বিদায় নেন তিনি।

দুই ওপেনারের বিদায়ে যেন ধস নামে টাইগার ইনিংসে। ১২০ রান থেকে ১৪১ রান পর্যন্ত যেতেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল। অধিনায়ক তাওহিদ হৃদয় ৫ বলে ৬ রান করেছেন। পারভেজ হোসেন ইমন খেলেন ২ বলে ১ রানের ইনিংস। নুরুল হাসান সোহান প্রথম বলে চার মেরে পরের বলেই হয়েছেন আউট।

শেষ দিকে কিছুটা লড়াই চালিয়ে গেছেন ফর্মে থাকা ইয়াসির আলি চৌধুরী। সাতে নেমে যোগ দেন মোহাম্মদ সাইফউদ্দিনও। শেষ ওভারে চার ছক্কায় ২৮ রান তোলেন সাইফউদ্দিন। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ দল। ১০ বলে ৩১ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন সাইফউদ্দিন। ১২ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা এবং ব্র্যাড ইভান্স। ১ উইকেট শিকার করেছেন সিকান্দার রাজা।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement