প্রতিবেদক, রাজনীতি ডটকম

মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে সফরকারীদের মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা ছিলেন ম্যাচের নায়ক। তার গতিময় ও আগ্রাসী বোলিংয়ে চাপে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলের জয় সহজ করে দেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। এই দীর্ঘ সময়ে টানা ১১টি টেস্টে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল টাইগারদের। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম জয় পায় বাংলাদেশ। সেই সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল নাজমুল হোসেন শান্তর দল।
মিরপুরের এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ। পাশাপাশি ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ পেল টাইগাররা।

পরিকল্পনাটি বাস্তব রূপ পেলে ২০২৮ সাল থেকেই নতুন এ প্রতিযোগিতা মাঠে গড়াতে পারে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চলমান বিরোধের মধ্যেই দুই সংস্থার এই উদ্যোগকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ কাঠামোয় বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
২১ ঘণ্টা আগে
বিবিসি জানাচ্ছে, ফিফার টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো।
৪ দিন আগে
ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, মাঠ ছাড়ার পরের জীবন নিয়েও তার পরিকল্পনা রয়েছে।
৫ দিন আগে
ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা
৬ দিন আগে