ডেস্ক, রাজনীতি ডটকম

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের অ্যাডহক কমিটি বানিয়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এ সিদ্ধান্ত জানিয়েছে তারা। অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে।
গত পরশু বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে করা প্রতিবেদন ক্রীড়া পরিষদের কাছে জমা দেয় তদন্ত কমিটি। আজ ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়ার কথা জানান।
তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটিতে আছেন রাশনা ইমাম, আতহার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ফাহিম সিনহা।
আজ জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বলেন, এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সকল ক্রীড়াকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় ক্রীড়া সংস্থাসমূহ এনএসসি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে এবং যদি সেখানে কোনো অনিয়ম দেখা যায়, সে ক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা ২১-এ জাতীয় ক্রীড়া পরিষদকে ক্ষমতা দেওয়া হয়েছে যেকোনো পরিস্থিতে অ্যাডহক কমিটি নিয়োগ দেওয়ার। প্রথমে আমিনুল এহসান তুলে ধরেন গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে অনিয়ম ও কারচুপি বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।
৩ দিন আগে
রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।
৩ দিন আগে
নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।
৫ দিন আগে
২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি
৭ দিন আগে