বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারগুলোতে স্প্যানিশদের দখল, গোল্ডেন বুট এমবাপ্পের

ক্রীড় ডেস্ক
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৩: ৪০
(বাঁ থেকে) বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা পাও কুবারসি, গোল্ডেন বলজয়ী রদ্রি, গোল্ডেন গ্লাভস জয়ী উনাই সিমন। ছবি: ফিফা

শিরোপার পাশাপাশি বিশ্বকাপের ব্যক্তিগত সব পুরস্কারেও স্প্যানিশদের জয়জয়কার। আসরের সেরা খেলোয়াড় থেকে সেরা নবাগতের তালিকায়ও স্পেনের ফুটবলারদেরই নাম। তবে একমাত্র ব্যতিক্রম কিলিয়ান এমবাপ্পে। সর্বোচ্চ গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে নেন তিনি।

২০২২ সালে কাতারের সেই মরুর বুকে যেখানে শেষ হয়েছিলো, ২০২৬ সালে এসে ঠিক যেন সেখান থেকেই শুরু হলো মেসি ও এমবাপ্পের ব্যক্তিগত দ্বৈরথ। তবে এবারও মেসি নন, গোলের সিংহাসনটা একচ্ছত্রভাবে নিজের করে নিলেন কিলিয়ান এমবাপ্পে।

টুর্নামেন্টে রেকর্ড ১০টি গোল করে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট নিজের করে নিলেন এই ফরাসি ফরোয়ার্ড। অন্যদিকে, লিওনেল মেসিকে এবারও সন্তুষ্ট থাকতে হচ্ছে ৮ গোল নিয়ে সিলভার বুটেই।

গোলের এই তুমুল লড়াইয়ের পাশেই চলে টুর্নামেন্টের সেরা ফুটবলার হওয়ার যুদ্ধ। আর সেখানেই এমবাপ্পে-মেসিকে পেছনে ফেলে মঞ্চের মূল আলোটা কেড়ে নিলেন একজন মিডফিল্ডার। যিনি স্পেনের মাঝমাঠের সুতো টেনেছেন, সেই রদ্রি জিতে নিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার—গোল্ডেন বল।

চ্যাম্পিয়ন স্পেনের এই রাজকীয় পথচলা শুধু মাঝমাঠেই সীমাবদ্ধ ছিলো না, টুর্নামেন্টজুড়েই তাদের রক্ষণভাগ ছিলো এক দুর্ভেদ্য প্রাচীর। আর সেই প্রাচীরের শেষ প্রহরী গোলরক্ষক উনাই সিমন।

গোলপোস্টের নিচে তার পারফরম্যান্স ছিলো অতিমানবীয়। আট ম্যাচে মাত্র একটি গোল হজম করে এবং টানা ৬৪৯ মিনিট জাল অক্ষত রেখে বিশ্বকাপের নতুন রেকর্ড গড়ে তিনি জিতে নিয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার—গোল্ডেন গ্লাভস।

সিনিয়রদের এমন কীর্তির দিনে রক্ষণের এই অতিমানবীয় দেয়াল তৈরিতে উনাই সিমনকে যোগ্য সঙ্গ দিয়েছেন মাত্র ১৯ বছর বয়সী বার্সেলোনা ডিফেন্ডার পাউ কুবারসি। ফাইনালে মেসিদের রুখে দিয়ে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই বিস্ময়বালক।

পুরস্কারের এই মহোৎসবে এবার যোগ হয়েছিলো নতুন মাত্রা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন স্পেনের হাতে ফিফা তুলে দিয়েছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং এবং বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পাঁচ কোটি ডলারের প্রাইজমানি। সব মিলিয়ে, দলগত শ্রেষ্ঠত্বের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও এবার চললো স্প্যানিশদের জয়জয়কার।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনার রাজধানীতে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন কয়েকজন সমর্থক ও সাত পুলিশ সদস্য।

২০ ঘণ্টা আগে

আর্জেন্টিনাকে টপকে র‍্যাংকিংয়ে শীর্ষে বিশ্বকাপ জয়ী স্পেন

ফিফার হিসাব অনুযায়ী, ৭ অক্টোবরের পরবর্তী র‍্যাংকিং প্রকাশের আগে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসছে না। ফলে অন্তত ওই সময় পর্যন্ত বিশ্বের এক নম্বর দল হিসেবেই থাকবে স্পেন।

২১ ঘণ্টা আগে

ফাইনাল হেরে মারমুখী পারেদেস, কী হয়েছিল গাভির সঙ্গে

শেষ বাঁশি বাজার পর স্পেন শিরোপা উদযাপন শুরু করে। সেই সময় স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়ান পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

১ দিন আগে

চ্যাম্পিয়ন স্পেন পেল ৬১৫ কোটি টাকা, বাকিরা কে পেল কত

প্রাইজমানিতে বড় উল্লম্ফনটা ঘটেছে চ্যাম্পিয়ন টিমের জন্যই। গত বিশ্বকাপে তারা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এবার ৮০ লাখ ডলার বেশি পেয়েছে চ্যাম্পিয়ন টিম। রানার-আপ টিম গত বিশ্বকাপের তুলনায় বেশি পেয়েছে ৩০ লাখ ডলার। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে দলগুলো ২০ লাখ ডলার করে বেশি পেয়েছে আগের বিশ্বকাপ থেকে।

১ দিন আগে