ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ আসিফ নজরুলের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৫৭
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি পাকিস্তানকে সরাসরি 'ধন্যবাদ' জানান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরিফ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না।’ তার ভাষায়, ‘খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অত্যন্ত ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘ভারতের ক্রিকেট–সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। সে কারণেই বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।’ ‘আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি। এটি একটি উপযুক্ত ও ন্যায্য সিদ্ধান্ত,’—যোগ করেন তিনি।

আইসিসির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এ অবস্থান নিয়েছে পাকিস্তান বলে জানান শাহবাজ শরিফ। তার দাবি, বাংলাদেশকে বাদ দেয়ার প্রেক্ষাপটেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পৌঁছেছে।

এর আগে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার জাতীয় ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় সদস্যদের সমর্থন না পাওয়ায় সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। ওই বোর্ড সভায়ও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান।

পাকিস্তানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) ফেসবুকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করল পাকিস্তান। নেদারল্যান্ডসের দেওয়া ১৪৮ রানের জবাবে ফাহিম আশরাফের দারুণ ফিনিশিংয়ে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সালমান আলি আগার দল।

৪ দিন আগে

বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ শুরু, টি-টোয়েন্টিতে প্রথম

প্রথম ম্যাচে টসে জিতে বোলিং বেছে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডসকে। প্রথম ৪ ওভারের খেলায় ১ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহও করেছেন ডাচ ব্যাটাররা।

৪ দিন আগে

পাকিস্তানকে ‘বয়কটে’র সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলংকার

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শ্রীলংকার ক্রিকেট বোর্ড শ্রীলংকা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাশলে ডি সিলভা বলেন, ১৫ ফেব্রুয়ারির ম্যাচের জন্য সব নিরাপত্তা ব্যবস্থা, হোটেল বুকিং ও টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।

৫ দিন আগে

বাংলাদেশের নির্বাচনের পর ‘ইউটার্ন’ নেবে পাকিস্তান: চেতন শর্মা

চেতন শর্মার মতে, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং পাকিস্তানের বর্তমান অবস্থান মূলত ওই নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সমীকরণের অংশ। ১২ ফেব্রুয়ারির পর পাকিস্তান সরকার একটি বিবৃতি দিয়ে বলতে পারে—জনগণের আবেগের কথা বিবেচনা করে এবং ক্রিকেটের স্বার্থে পাকিস্তান ভারতের ব

৫ দিন আগে