নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

প্রথমবার অংশ নিয়েই ৩য় বাংলাদেশের মেয়েরা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে তারা। এবারের আসরে নতুন দল হলেও স্বাচ্ছন্দ্যেই এমন সাফল্য পেয়েছে বাংলাদেশ।

আজ রোববার (১৩ জুলাই) সকালে চীনের দাজহুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে এই অর্জন নিশ্চিত করে বাংলাদেশ। হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।

মেয়েদের মতো পদক জয়ের সুযোগ ছিল ছেলেদের সামনেও। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পুরুষ হকি দল হয়েছে চতুর্থ। এর আগে হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি সেমিফাইনালে জাপানের কাছে ৬–৪ গোলে হারে।

গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা জাপানের কাছে ১১-০ ব্যবধানে হারে। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে জায়গা করে নিয়েছিল শেষ চারে।

‎ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হার, এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশের মেয়েরা। যে কাজাখস্তানের সঙ্গে ড্র করেছিল, তাদেরকে সহজে হারিয়ে শেষ পর্যন্ত তৃতীয় হতে পেরেছে বাংলাদেশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement