ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ওঠা নানা সমালোচনার জবাব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা বা সহজ সূচির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, মাঠের পারফরম্যান্সেই আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে।
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেসি বলেন, ‘গত চার বছর ধরে আমরাই সেরা দল। সেটা কারও ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আবারও নিজেদের প্রমাণ করেছি। বিশ্বকাপের সেরা দুই দলের একটি আর্জেন্টিনা। এর মধ্যে ফাঁকতালে পাওয়ার কিছু নেই। আর্জেন্টিনাকে কেউ কিছু পাইয়ে দেয়নি।’
বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় সম্ভাব্য ‘মেসি-রোনালদো’ ফাইনাল হয়নি। এরপর নকআউট পর্বে কয়েকটি ম্যাচে রেফারি ও ভিএআরের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই ঘটনাগুলোর পর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনা আরও জোরালো হয়। তবে এসব অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না মেসি।
পরপর দুই বিশ্বকাপের ফাইনালে ওঠার কৃতিত্ব নিয়েও কথা বলেন তিনি। মেসির ভাষ্য, ‘খুব কম দলই টানা দুই বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরেছে। আমাদের দল সেটা করেছে। আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকেই অযৌক্তিক কথা বলার সুযোগ পেত। আমরা তাদের সেই সুযোগ দিইনি।’
আর্জেন্টিনার এই সাফল্য কঠোর পরিশ্রম ও ধারাবাহিক পারফরম্যান্সের ফল বলেও মন্তব্য করেন তিনি।
মেসির মতোই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ। ইংল্যান্ড ম্যাচের আগেই তিনি জানিয়েছিলেন, দলের পুরো মনোযোগ মাঠের লড়াই ও কৌশল বাস্তবায়নে। বাইরের আলোচনা তাদের ভাবাচ্ছে না।
সব বিতর্ক পেছনে ফেলে এখন স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে মনোযোগী আর্জেন্টিনা। শিরোপা জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করতে চান মেসি ও তার সতীর্থরা।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ফাইনালের আগে আজ শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আগামী রোববার তিনি ফাইনাল ম্যাচের সাক্ষী হতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
৫ ঘণ্টা আগে
উত্তর আমেরিকার বিভিন্ন পেশাদার ক্রীড়া লিগে মর্যাদাপূর্ণ ঐতিহ্য হিসেবে এমন আংটি দেওয়ার প্রচলন রয়েছে। এবারের বিশ্বকাপও অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো— তথা উত্তর আমেরিকায়। তাই আঞ্চলিক ঐহিত্যকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতেই এ আংটি চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে ফিফা।
৭ ঘণ্টা আগে
বিশ্ব জুড়ে ফুটবলার, কোচ ও সমর্থকদের মধ্যে নানা ধরনের কুসংস্কারের প্রচলন রয়েছে। বড় কোনো টুর্নামেন্ট এলেই এসব বিশ্বাস যেন আরও দৃঢ় হয়ে ওঠে। সেই তালিকা থেকে বাদ নন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ থাকা সত্ত্বেও বিশ্বকাপের ফাইনাল দেখতে তিনি মা
৯ ঘণ্টা আগে
আটলান্টার ওই ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল করে থমাস টুখেলের দলকে ২-১ ব্যবধানে হারিয়ে রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
১ দিন আগে