১৬ হাজার রানের ক্লাবে মুশফিক

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে ১৩৭ রানে আউট হন মুশফিক।

এই ইনিংস খেলার পথে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার পূর্ণ করেন মুশফিক। ৪৭৮ ম্যাচের ৫৩৫ ইনিংসে মুশির রান এখন- ১৬ হাজার ৫৮। ক্যারিয়ারে ২২টি সেঞ্চুরির সাথে ৮৪টি অর্ধশতকও আছে তার। ব্যাটিং গড়- ৩৪.৪৮।

এরমধ্যে ১০২ টেস্টের ১৮৮ ইনিংসে ৬ হাজার ৭৬৩ রান, ২৭৪ ওয়ানডেতে ২৫৬ ইনিংস ব্যাট করে ৭ হাজার ৭৯৫ রান এবং ১০২টি-টোয়েন্টির ৯৩ ইনিংসে ১৫০০ রান করেছেন মুশফিক।

মুশফিকের পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আছে তামিম ইকবালের। ৩৯১ ম্যাচের ৪৫২ ইনিংসে ২৫ সেঞ্চুরি ও ৯৪ হাফ-সেঞ্চুরিতে ১৫ হাজার ২৪৯ রান করেছেন তিনি। তামিমের ব্যাটিং গড়- ৩৫.২১।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ভারতের শচীন টেন্ডুলকারের। ৬৬৪ ম্যাচের ৭৮২ ইনিংসে ৩৪,৩৫৭ রান করেছেন টেন্ডুলকার।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নবিরতিতে মুশফিক-লিটন

মধ্যাহ্ন বিরতি যখন হয়েছে, তখন বাংলাদেশের সংগ্রহ ৫৩ ওভারে ৪ উইকেটে ২০৩ রান। মুশফিক অপরাজিত রয়েছেন ৮০ বলে ৩৯ রানে। লিটনের সংগ্রহ ৬৬ বল থেকে ৪৮ রান। ২২ ওভার ২ বল থেকে দুজনের জুটিতে এসেছে এখন পর্যন্ত ৮৮ রান।

১৪ ঘণ্টা আগে

ব্যাটে-বলে দাপুটে দিন শেষে বাংলাদেশের লিড ১৫৬ রান

দ্বিতীয় দিনের শুরুতেই বোলারদের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয় বাংলাদেশ। সকালের সেশনে পাকিস্তানের টপ অর্ডার দ্রুত গুঁড়িয়ে দেওয়ার পরও লেজের সারির কিছু প্রতিরোধে সফরকারীরা অলআউট হলেও খুব বড় সংগ্রহ গড়তে পারেনি। ফলে প্রথম ইনিংসে ৪৬ রানের মূল্যবান লিড পায় স্বাগতিকরা।

১ দিন আগে

পাকিস্তানকে ২৩২ রানে থামিয়ে ৪৬ রানের লিড বাংলাদেশের

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পুরো দাপট দেখিয়েছে বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে পাকিস্তানকে মাত্র ২৩২ রানে গুটিয়ে দিয়ে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে স্বাগতিকরা। দিনের দুই সেশনেই সমান চারটি করে উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে রাখে টাইগার বোলাররা।

১ দিন আগে

দ্বিতীয় সেশনেও ৪ উইকেট নেই পাকিস্তানের, লিডের পথে বাংলাদেশ

লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে সেই রানও পাকিস্তানের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। দ্বিতীয় সেশন শেষে ৮ উইকেট হারিয়ে এখনও ৭২ রানে পিছিয়ে আছে পাকিস্তান

১ দিন আগে