ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে নানা আলোচনা আছে রেফারিদের বিরুদ্ধে। আছে অনেক বিতর্ক। চলমান এই বিতর্কের মধ্যেই ফাইনালের আগে রেফারিং নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারিকে নিয়ম প্রয়োগে কোনো ধরনের শিথিলতা দেখানো উচিত নয়।
রোববার নিউ জার্সিতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ম্যাচের আগে স্প্যানিশ দৈনিক স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, রেফারির প্রধান দায়িত্ব হবে খেলার আইন কঠোরভাবে বাস্তবায়ন করা।
তিনি বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে রেফারিং নিয়ে বিতর্ক নতুন নয়। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর মিসরের কোচ হোসাম হাসান ও খেলোয়াড় মোস্তাফা জিকো রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। পরে মিসর ফুটবল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ করে।
তবে দে লা ফুয়েন্তে রেফারিদের প্রতি নিজের পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কার ধারণা আছে, এমন ম্যাচে কীভাবে খেলতে হয়।’
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত ভাবার চেয়ে নিজেদের খেলার ধরন ধরে রাখাই বেশি গুরুত্বপূর্ণ।
স্পেন কোচের ভাষায়, ‘আর্জেন্টিনা তাদের মতো করেই খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকবে নিজেদের খেলায়। নিজেদের ফুটবল আরও শক্তিশালী করা এবং সেটিকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।’
তিনি আরও বলেন,‘আমরা যদি আমাদের খেলার ধরন ও দর্শন থেকে বিচ্যুত হই, তাহলে ভুগতে হবে। আমরা ফুটবলটা আমাদের মতো করেই খেলতে চাই। কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে,’ যোগ করেন দে লা ফুয়েন্তে।
রাজনীতি/আরআইআর

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে