পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জুন ২০২৬, ১৭: ৫৭
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার। ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে নিজেদের এগিয়ে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে দলের সবচেয়ে আলোচিত তারকা নেইমার এখনও মাঠে নামতে পারেননি। ডান পায়ের মাংসপেশির চোটের কারণে প্রথম দুই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি তিনি।

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

হাইতির বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি জানান, নেইমার আগামীকাল একা অনুশীলন করবেন। এরপর সোমবার থেকে দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে বলেও নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের মাংসপেশিতে গ্রেড-টু ইনজুরিতে পড়েন নেইমার। চোট থাকা সত্ত্বেও ব্রাজিলের ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৭ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১০ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১০ দিন আগে

চ্যাম্পিয়নস লিগ ড্র— নতুন কাঠামোর লিগে কার প্রতিপক্ষ কে

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে প্রতিটি দল লিগ পর্বে আটটি করে ম্যাচ খেলবে। চারটি হবে নিজেদের মাঠে, বাকি চারটি প্রতিপক্ষের মাঠে। চারটি ভিন্ন সিডিং পট থেকে দুটি করে দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রতিটি ক্লাব।

১০ দিন আগে
Advertisement