ডেস্ক, রাজনীতি ডটকম

মাত্র ১১০ রানের লক্ষ্য। এমন ছোট সংগ্রহ তাড়া করতে কোনো বেগই পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় তুলে নিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। পাওয়ারপ্লের আগেই তারা ৫২ রান তুলে জয়ের ভিত গড়ে ফেলে। অধিনায়ক মিচেল মার্শ মাত্র ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। জস ইংলিস, কুপার কনোলি ও মার্শকে ফিরিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। টিম ডেভিড মাত্র ৩ বল খেলেই দুটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই রানআউট হন তানজিদ হাসান। একই ওভারে ফিরে যান সাইফ হাসানও। এরপর ১৩ বলে ১ রান করে আউট হন পারভেজ হোসেন। মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। ৫১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। নুরুল হাসানের সঙ্গে ২৩ এবং রিশাদ হোসেনের সঙ্গে ২৬ রানের দুটি জুটি গড়ে দলকে শতরানের গণ্ডি পার করান।
হৃদয় ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। রিশাদ ১৪ বলে ১৬ রান করেন। শেষ পর্যন্ত ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
মিরপুরে ওয়ানডে সিরিজ হারার হতাশা চট্টগ্রামে এসে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। টানা তিন জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেওয়ার পাশাপাশি বাংলাদেশকে ধবলধোলাইও করল তারা।
রাজনীতি/আরআইআর

বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই মেসির ভক্তদের মধ্যে উদ্বেগ ছিল। গত জুনে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর মেসিকে আবেগে কাঁদতে দেখা যায়।
৫ দিন আগে
শফিকুল আলম লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও অর্জনের স্বীকৃতি মুছে ফেলা। যে ক্রিকেটার প্রকাশ্যে একজন দণ্ডিত গণহত্যাকারীকে (ক্ষমতাচ্যুত শেখ হাসিনা) পূজা করে, তার নাম ক্রিকেটের ইতিহাসে থাকার কোনো অধিকার নেই। সাকিবের নাম ও রেকর্ড ইতিহাস থেকে মুছে
৬ দিন আগে
ফিফার সহ-সভাপতি, কাউন্সিল এবং ২১১টি সদস্য সংস্থাকে ইনফান্তিনো এবং গ্রাফস্ট্রোমের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। বিবিসি এই চিঠিটি দেখেছে।
৭ দিন আগে
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নিয়েছিল মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দে। তবে অভিষেকেই শুধু অংশগ্রহণে সীমাবদ্ধ থাকেনি দলটি; বুবিস্তার কৌশলী পরিকল্পনা ও শৃঙ্খলাবদ্ধ ফুটবলে ভর করে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় আফ্রিকার দেশটি। নকআউট পর্বে বিশ্বচ্যাম্পিয়ন
৮ দিন আগে