ক্রীড়া ডেস্ক

ফুটবল বিশ্বকাপের হাজারতম ঐতিহাসিক ম্যাচে তিউনিসিয়াকে গোলবন্যায় ভাসিয়েছে জাপান। মেক্সিকোর এস্তাদিও মনতেরেতে অনুষ্ঠিত এই ম্যাচে তিউনিসিয়ার জালে এক হালি (৪টি) গোল দিয়ে মাঠ ছাড়ে ব্লু সামুরাইরা। জাপানের এই দাপুটে জয়ের দিনে জোড়া গোল করেছেন তারকা ফরোয়ার্ড আয়াসে উএদা।
ঐতিহাসিক এই ম্যাচটি দেখার মাধ্যমে উপস্থিত ও টেলিভিশন পর্দার ফুটবলপ্রেমীরা একবিংশ শতাব্দীর অন্যতম সেরা এক ইতিহাসের অংশ হয়ে গেলেন। ১৯৩০ সালে মেক্সিকো-ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দিয়ে যে বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল, তা আজ স্পর্শ করল ১০০০ ম্যাচের মাইলফলক। প্রথম বিশ্বকাপ মাত্র ১৩ দল নিয়ে শুরু হলেও, এবারের আসরটি মাঠে গড়িয়েছে রেকর্ড ৪৮টি দল নিয়ে।
মাইলফলকের এই ম্যাচে ম্যাচের মাত্র ৪ মিনিটেই লিড নেয় জাপান। কেইতো নাকামুরার তৈরি করা দারুণ এক সুযোগ থেকে গোল করে দলকে এগিয়ে দেন দাইচি কামাদা। এটি বিশ্বকাপে জাপানের ইতিহাসের অন্যতম দ্রুততম গোল। গোল খাওয়ার পর তিউনিসিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জাপানের সংগঠিত রক্ষণ আর মাঝমাঠের নিয়ন্ত্রণের সামনে বারবার আটকে যায় তাদের আক্রমণ।
ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জাপান। কৌইতাকুরার পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে পাঠান আয়াসে উএদা। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এশিয়ান জায়ান্টরা।
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা বজায় রাখে জাপান। ম্যাচের ৬৯ মিনিটে তিউনিসিয়ার রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জুনিয়া ইতো। এরপর ম্যাচের ৮৩ মিনিটে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন আয়াসে উএদা। বক্সে বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি। পুরো ম্যাচেই জাপানি ফুটবলারদের গতি আর ছন্দের কাছে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেছে তিউনিসিয়াকে।
রাজনীতি/এসআর

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৬ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৭ দিন আগে
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।
৮ দিন আগে