জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
জুয়াইরা ফেরদৌসের অর্ধশতক নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়েছে। ছবি: সংগৃহীত

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মেয়েদের ৬ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপের আগে ৯ ম্যাচে সাত পরাজয়ের সাক্ষী হওয়ায় প্রথম ম্যাচেই জয় স্বস্তি এনেছে টাইগ্রেস শিবিরে।

রোববার (১৪ জুন) বার্মিংহামে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নেয় ডাচ মেয়েরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সে সিদ্ধান্ত খুব বেশি কার্যকর প্রমাণিত হয়নি।

দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট তুলে নেন মারুফা আক্তার। পঞ্চম ওভারে ডাচদের ৩৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট তুলে নেন ফারিহা তৃষ্ণা। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন সানজিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনিরা।

বাংলাদেশি বোলারদের মুখে বাবেট ডি লিডি ছাড়া আর কোনো ডাচ ব্যাটারই স্বচ্ছন্দ্যে দাঁড়াতে পারেননি। বাবেট ৪৫ বলে করেন ৫০ রান। ১৩ বলে ১৬ রান করেন হিদার সিগারস, ১৪ বলে ১৩ রান করেন রবিন রাইকি, ১১ বলে ১৩ রান করেন আইরিস ‍জুইলিং, ৮ বলে ১০ রান করেন সিলভার সিগারস।

বাংলাদেশের হয়ে ৩১ রানে ২ উইকেট নেন মারুফা আক্তার। রিতু মনি, রাবেয়া, ফারিহা তৃষ্ণা ও সানজিদা মেঘলা নেন একটি করে উইকেট।

রান তাড়া করতে নেমে ৭ ওভার ৫ বলেই ৬৭ রানের উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। জুয়াইরা ফেরদৌস মাত্র ৩২ বলেই ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ৩৩ বলে ওই ৫০ করেই আউট হন তিনি। আরেক ওপেনার দিলারা আক্তার আউট হন ২৩ বলে ২৬ রান করে।

উদ্বোধনী জুটি ভাঙার পর অবশ্য ২৫ বলে ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে শারমিন আক্তার ও স্বর্ণ আক্তার জুটি গড়ে আর কোনো বিপদ হতে দেননি। তাদের দুজনের ৪৪ বলে ৫৬ রানের অপরাজিত জুটি ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে ভিড়িয়ে দেয় বাংলাদেশকে।

৩২ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন শারমিন, ১৭ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন স্বর্ণা। ডাচ বোলারদের মধ্যে ক্যারোলিন ডি ল্যাং ২৭ রানে তুলে নেন ২ উইকেট, একটি উইকেট নিয়েছেন সিলভার সিগারস।

দারুণ অর্ধশত করে ম্যাচসেরা হয়েছেন জুয়াইরা ফেরদৌস।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

‘ফ্রান্স দলে ফরাসি নেই’ মন্তব্যে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

স্পেন ও ফ্রান্স— দুই দেশেই এ মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ থেকে শুরু করে ফ্রান্সের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রাহয়ের বক্তব্যকে বিদেশিবিদ্বেষী ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

১ দিন আগে

বিশ্বকাপ ব্যর্থতায় বিয়েলসার পদত্যাগ, উরুগুয়ের নতুন কোচ ফোরলান

২০২৬ ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার পদত্যাগের পর দেশটির জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি সাবেক স্ট্রাইকার দিয়েগো ফোরলান। রোববার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এ ঘোষণা দেয়।

১ দিন আগে

ভিএআরের সিদ্ধান্তে কেন লাল কার্ড দেখলেন এমবোলো

ঘটনাটি ঘটে ম্যাচের ৭২তম মিনিটে, যখন দুই দল ১-১ সমতায় ছিল। বল নিয়ে আর্জেন্টিনার বাইলাইনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এমবোলো। এ সময় তাকে আটকাতে চ্যালেঞ্জ করেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

২ দিন আগে

ইতিহাসে প্রথমবার র‍্যাংকিংয়ের শীর্ষ ৪ চার দল সেমিফাইনালে

ফিফার সবশেষ আপডেট অনুযায়ী, পুরুষ ফুটবল দলগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দ্বিতীয় স্থান লিওনেল মেসির আর্জেন্টিনার। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে লামিনা ইয়ামালের স্পেন। আর হ্যারি কেইনের ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। সে হিসাবে র‍্যাংকিংয়ের প্রথম ও তৃতীয় দল মুখোমুখি হ

২ দিন আগে