ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার নতুন সহযোগিতা চুক্তি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৪: ৩৯
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন (বাঁ থেকে) দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)-এর পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফোনেতসি মোসেকি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি’র পক্ষে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং সিএসএ’র পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফোনেতসি মোসেকি এই সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন।

হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় নিয়মিত ভিত্তিতে উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত সিএসএ’র সেন্টার অব এক্সেলেন্সে উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি এবং নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া কোচিং উন্নয়ন, কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উভয় দেশের ক্রিকেট বোর্ড একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তিন বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement