দাবি না মানা পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ক্রিকেটাররা। তার পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা মাঠে নামবেন না বলেও জানায় তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা অসহায় হয়ে এ অবস্থানে যেতে বাধ্য হয়েছি। আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। সেই সীমা লঙ্ঘন করা হয়েছে। পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে।’

মিঠুন অভিযোগ করে বলেন, ‘উনি প্রতিটি সেক্টরকে অপমান করেছেন। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই। আইসিসি ট্রফি জয় থেকে শুরু করে বিশ্বকাপে খেলার মূল্য—কোনো কিছুরই মর্যাদা তার কথায় পাওয়া যায়নি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, ‘সবাই খেলার জন্য প্রস্তুত। কেউ খেলার বিপক্ষে না। তবে আমাদের যৌক্তিক দাবি মেনে নিলে তবেই আমরা মাঠে নামব।’

কোয়াব সভাপতি আরও জানান, বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের খেলায় ফেরাতে যোগাযোগ করা হচ্ছে। তবে আগের মতো সময়ক্ষেপণের কৌশল আর মানা হবে না।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের টার্গেট ৫৭

শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।

১২ ঘণ্টা আগে

ডারউইনে তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।

১ দিন আগে

বাংলাদেশের রানের পাহাড়, অস্ট্রেলিয়াকে ২২৮ রানের লিড

৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয় সেশন পর্যন্ত জুটিকে টেনে নেন। প্রথম সেশনে ৬৬ রান তোলে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে।

২ দিন আগে

দ্বিতীয় দিন শেষে ১৫৩ রানের লিড, হাতে এখনো ৪ উইকেট

শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনে দ্বিতীয় দিনের শুরুতেই তানজিদ আর মুমিনুল হক দেখেশুনে শুরু করেছিলেন। প্রথম দুই সেশনেই ছিল বাংলাদেশি ব্যাটারদের দাপ এরপর নতুন বল হাতে তুলে নিয়ে অজি বোলাররা ১১ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেন। পরে মিরাজ-হাসানের দৃঢ়তায় ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।

২ দিন আগে