ফিফার ওপর ক্ষুব্ধ উয়েফা সভাপতি সেফরিন, দেখতে যাননি ফাইনাল ম্যাচ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৪: ৫৪
ফিফা ও উয়েফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (বাঁয়ে) ও আলেক্সান্দার সেফেরিন। ছবি: এএফপি

বিশ্বকাপ ফাইনাল থেকে দূরে থেকেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। ফিফার সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত হননি বলে ইউরোপীয় ফুটবল মহলে আলোচনা চলছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে তিনি মেক্সিকো সিটিতে গিয়েছিলেন। তবে রোববারের ফাইনালের আগে যুক্তরাষ্ট্রে থাকলেও ভেন্যুতে যাননি।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে ঘিরে। শেষ ষোলোতে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। এই সিদ্ধান্তের পর উয়েফা প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানায়।

তাদের বিবৃতিতে বলা হয়, এমন সিদ্ধান্ত প্রতিযোগিতার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে। ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষের মতে, নিয়মের প্রয়োগে অসঙ্গতি গ্রহণযোগ্য নয়।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নতুন কিছু উদ্যোগ নিয়েও সেফেরিনের আপত্তি রয়েছে। বিশেষ করে বিশ্বকাপ ফাইনালে হাফ টাইম শো আয়োজনের ধারণার বিরোধিতা করছেন তিনি।

এবারের ফাইনালে বিভিন্ন আন্তর্জাতিক তারকার পরিবেশনার কারণে বিরতি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক দীর্ঘ হয়। সেফেরিন স্পষ্ট জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এমন আয়োজনের পরিকল্পনা নেই।

দুই সংস্থার মতপার্থক্য শুধু এখানেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও উয়েফা সমর্থন করছে না। পাশাপাশি ভিএআর ব্যবহারের কিছু নতুন প্রোটোকল নিয়েও তাদের অবস্থান আলাদা।

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়েও ফিফার সমালোচনা করেছে উয়েফা। সংস্থাটি দাবি করেছে, ২০২৮ ইউরোতে দর্শকদের জন্য টিকিটের দাম তুলনামূলক নিয়ন্ত্রিত রাখা হবে।

সব মিলিয়ে ইনফান্তিনোর ফিফা ও সেফেরিনের উয়েফার মধ্যে নীতিগত দূরত্ব এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনাকে টপকে র‍্যাংকিংয়ে শীর্ষে বিশ্বকাপ জয়ী স্পেন

ফিফার হিসাব অনুযায়ী, ৭ অক্টোবরের পরবর্তী র‍্যাংকিং প্রকাশের আগে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসছে না। ফলে অন্তত ওই সময় পর্যন্ত বিশ্বের এক নম্বর দল হিসেবেই থাকবে স্পেন।

১ দিন আগে

ফাইনাল হেরে মারমুখী পারেদেস, কী হয়েছিল গাভির সঙ্গে

শেষ বাঁশি বাজার পর স্পেন শিরোপা উদযাপন শুরু করে। সেই সময় স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়ান পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

১ দিন আগে

চ্যাম্পিয়ন স্পেন পেল ৬১৫ কোটি টাকা, বাকিরা কে পেল কত

প্রাইজমানিতে বড় উল্লম্ফনটা ঘটেছে চ্যাম্পিয়ন টিমের জন্যই। গত বিশ্বকাপে তারা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এবার ৮০ লাখ ডলার বেশি পেয়েছে চ্যাম্পিয়ন টিম। রানার-আপ টিম গত বিশ্বকাপের তুলনায় বেশি পেয়েছে ৩০ লাখ ডলার। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ স্থানে দলগুলো ২০ লাখ ডলার করে বেশি পেয়েছে আগের বিশ্বকাপ থেকে।

২ দিন আগে

জানি না এত বড় কিছু করা আর সম্ভব হবে কি না: স্কালোনি

স্বীকার করে নিলেন, যোগ্য দল হিসেবে ভালো খেলেই বিশ্বকাপ জিতেছে স্পেন। আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও স্কালোনি জানালেন অনিশ্চয়তার কথা। বললেন, আবার এমন একটি দল আবার গঠন করা কঠিন কাজ। নিজের মেয়াদ পূর্ণ করার কথা জানালেও দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে বলেই জানালেন তিনি।

২ দিন আগে