আজ হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে আজ নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিঙ্গাপুরের কাছে হারার পর, কোচ হাভিয়ের কাবরেরা এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না। ইনজুরি সত্ত্বেও হামজা চৌধুরী ও সামিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের যুক্ত করে দল শক্তি বাড়িয়েছে।

অন্যদিকে, সুবিধাজনক অবস্থানে থাকা হংকংয়ের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত তারকা এভারটন কামারগো বাংলাদেশের জন্য বড় হুমকি। এই ম্যাচে জিততে না পারলে এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে।

সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে হতাশাজনক ২-১ গোলে হারার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল।

জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না হেড কোচ হাভিয়ের কাবরেরা ও তার শিষ্যরা।

এ ম্যাচ শুধু পয়েন্ট টেবিলের লড়াই নয়, হয়ে উঠেছে দুই দেশের প্রবাসী ফুটবলারদের প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ। মাঠে যেমন লড়বেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও সামিত সোম, তেমনি প্রতিপক্ষ দলে থাকছেন ব্রাজিল, জার্মানি ও জাপানের বংশোদ্ভূত অভিজ্ঞ ফুটবলাররাও।

দুই ম্যাচে একটি ড্র ও একটি পরাজয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের অবস্থান নাজুক। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে গোল করে দলকে লিড দিয়েও শেষ রক্ষা করতে পারেনি বাংলাদেশ। দলের শক্তি বাড়াতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর পাশাপাশি কানাডা প্রবাসী সামিত সোমও যোগ দিয়েছেন দলে। জাতীয় দলের হয়ে এটি হবে হামজার চতুর্থ ম্যাচ। অভিষেক হতে পারে যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের। দলে আছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ও তারিক কাজীও।

তবে ইনজুরি বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ। সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম এরই মধ্যে ছিটকে গেছেন দল থেকে। অধিনায়ক তপু বর্মণ ও মিডফিল্ডার আল আমিনও পুরোপুরি ফিট নন। তবুও আত্মবিশ্বাস হারাননি কোচ কাবরেরা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইনজুরি কিছুটা সমস্যা হলেও আমাদের প্রস্তুতি ভালো। যারা আছেন, তারা তিন পয়েন্ট এনে দিতে সক্ষম। ’

এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে হংকং। ঢাকায় জয় পেলে তারা আরও এক ধাপ এগিয়ে যাবে এশিয়ান কাপের মূলপর্বে ওঠার পথে। প্রবাসী ও অভিজ্ঞ ফুটবলারদের দল হংকংয়ের হয়ে ২০২২ সাল থেকে খেলছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত লেফটব্যাক ফের্নান্দো অগুস্তো এবং উইঙ্গার এভারটন কামারগো। বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন এই দুজন। কামারগো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচে করেছেন ১০ গোল। দলের উইঙ্গার মাহামা আওয়াল বলেন, ‘বাংলাদেশে খেলাটা চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত ও আত্মবিশ্বাসী। ’

এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচটিই হতে পারে বাংলাদেশের টার্নিং পয়েন্ট। এই ম্যাচে জয় না এলে কার্যত শেষ হয়ে যাবে বাছাইপর্বে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তাই আজ সত্যিকার অর্থেই বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৮ দিন আগে