আর্জেন্টিনাকে ঠেকাতে সতর্ক অস্ট্রিয়া, মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: রয়টার্স

বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে এবারের বিশ্বকাপেও অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে লিওনেল স্কালোনির দল। ফলে আজকের ম্যাচে তাদের মোকাবিলার আগে সতর্ক অবস্থান নিয়েছে অস্ট্রিয়া। এদিকে, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড হাতছানি দিচ্ছে মেসির সামনে।

দলের কয়েকজন ফুটবলারের চোট নিয়ে শঙ্কা থাকলেও আর্জেন্টিনার পারফরম্যান্সে তার কোনো প্রভাব দেখা যায়নি। ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো ও গনসালো মন্তিয়েলের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরোর মতো অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি রক্ষণভাগকে শক্তিশালী করে রেখেছে।

ডালাসে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক বলেন, “তাদের কোনো দুর্বলতা আমরা খুঁজে পাইনি। দল হিসেবে তারা অসাধারণ। একাধিক কৌশলে খেলতে সক্ষম ফুটবলার রয়েছে তাদের দলে।”

প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। সেই পারফরম্যান্সে আবারও সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির প্রশংসা করে রাংনিক বলেন, “তাদের দলে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আছে। আমাদেরও প্রমাণ করতে হবে যে আমরাও বিশ্বকাপের সেরা দলগুলোর একটি। এজন্য নিজেদের সেরাটা খেলতে হবে।”

মেসি ছাড়াও গোলবারের নিচে এমিলিয়ানো মার্তিনেস, মাঝমাঠে এনজো ফার্নান্দেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর আক্রমণভাগে লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস ও নিকো পাসদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে আর্জেন্টিনা।

প্রতিপক্ষকে নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হচ্ছে জানিয়ে রাংনিক বলেন, “বল দখলে থাকলে কী করতে হবে, বল ছাড়া কীভাবে খেলতে হবে এবং স্থির বলের পরিস্থিতিতে কী পরিকল্পনা থাকবে—সবকিছু নিয়েই আমরা কাজ করেছি। একই সঙ্গে আর্জেন্টিনাকে হারানোর উপায় নিয়েও আলোচনা করেছি।”

‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। অন্যদিকে জর্ডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রিয়া। দুই দলেরই পয়েন্ট ৩ হলেও গোল ব্যবধানে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া। জর্ডান ও আলজেরিয়ার সংগ্রহ শূন্য।

আজকের ম্যাচে ব্যক্তিগত রেকর্ডেরও সামনে দাঁড়িয়ে আছেন মেসি। বিশ্বকাপে বর্তমানে তার গোল সংখ্যা ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লোভ ক্লোসার সমান। আর একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন আর্জেন্টাইন মহাতারকা।

শুধু গোল নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে সেই রেকর্ডেও একক মালিক হয়ে যেতে পারেন তিনি।

রাজনীতি/আরআইআর

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৬ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৭ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৮ দিন আগে