ক্রীড়া প্রতিবেদক

সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের কথা মাথায় রেখেই সম্ভবত টসে জিতে এবারে ব্যাটিং বেছে নেন ক্যাপ্টেন জশ ইংলিস। কিন্তু তাতে ভাগ্য বদল হয়নি। বরং প্রথম ম্যাচের চেয়েও খারাপ অবস্থায় পড়ে গেছে অজিরা। ২ ওভারের মাধ্যমে বোর্ডে কোনো রান তুলতে না তুলতেই তাদের তিন তিনজন ব্যাটার ফিরে গেছেন প্যাভিলিয়নে।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৮৬ রানে হেরে বাংলাদেশের কাছে ২১ বছর পর হার স্বীকার করে নিতে হয় অস্ট্রেলিয়াকে।
দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের ইনিংসের সূচনা করেন তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে প্রথম বলেই ম্যাথু শর্টকে বোল্ড করে দিয়েছিলেনর তাসকিন। এ ম্যাচেও ম্যাথু শর্টকে বোল্ড করেছেন তাসকিনই, লেগেছে ৪ বল। অফে পিচ করা তাসকিনের ১৩০ কিলোমিটার গতির বল লিভ করেছিলেন শর্ট, সেটি গিয়ে আঘাত হানে স্টাম্পে।
আগের ম্যাচে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মারনাস লাবুশেনকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এ ম্যাচে দ্বিতীয় ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে লিটনের হাতে ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। ওভারের শেষ বলে যেন প্রথম বলেরই রিপ্লে। এবার লিটনের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন ম্যাট রেনশ।
স্কোরবোর্ডে অস্ট্রেলিয়া তখন শূন্য রানে ৩ উইকেট!
দুই অজি ওপেনারকেই শূন্য রানে আউট করারও এটি মাত্র তৃতীয় ঘটনা। এর আগে কেবল ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে দুই অজি ওপেনার শূন্য রাতে আউট হয়েছিলেন।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলে গিয়ে শেষ পর্যন্ত রানের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। সে রানটিও এসেছে তাসকিনের করা নো বল থেকে!
এ রিপোর্ট লিখতে লিখতে আরও একটি উইকেটের পতন ঘটেছে অস্ট্রেলিয়ার। দলীয় অষ্টম ও নিজের চতুর্থ ওভারে ফিজের একটি বল কাট করেন অ্যালেক্স ক্যারি। পয়েন্টে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত ক্যাচ নিলে ১৭ বলে বলে ১৩ করে ড্রেসিং রুমে ফিরতে হয়েছে ক্যারিকে।
অষ্টম ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫ রান। ১৯ বলে ১১ রানে ব্যাট করছেন জশ ইংলিস, ৩ বল খেলে এখনো রান সংগ্রহ করতে পারেননি ক্যামেরন গ্রিন।
আগের ম্যাচটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর জয় পেয়েছিল। এ ম্যাচে জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে টাইগাররা।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।
৩ দিন আগে
রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।
৩ দিন আগে
নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।
৫ দিন আগে
২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি
৭ দিন আগে