ক্রীড়া প্রতিবেদক

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগে উঠে আসা অন্তত চার কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ঘটনায় বিসিবির একটি তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।
ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন— বিসিবির অফিশিয়াল ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ, ফিজিও সুরাইয়া আখতার, কোচ মাহমুদ ইমন ও অফিশিয়াল সরফরাজ বাবু।
এদিকে এ ঘটনায় বিসিবি শনিবার একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আরও দুজনকে— বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।
তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিসিবি জানিয়েছে, কেবল জাহানারা আলমের তোলা অভিযোগ নয়, সাম্প্রতিক সময়ে নারী দলের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখতে বলা হয়েছে এই কমিটিকে।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে ঘিরে। শেষ ষোলোতে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। এই সিদ্ধান্তের পর উয়েফা প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানায়।
৩ দিন আগে
দুই বছর বিরতির পর ২০২৫ সালে আসরটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। সাম্প্রতিক সাফ সভায় সেই জটিলতার সমাধান হয়।
৩ দিন আগে
প্রথমে ফিফা জানিয়েছিল যে, স্পেনের এরিক গার্সিয়ার গলায় ধাক্কা দেওয়ার কারণে রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে লাল কার্ড দেখিয়েছেন। তবে অল্প সময় পরই পারেদেসের লাল কার্ডটি নথি থেকে সরিয়ে ফেলা হয় এবং ফিফা বিবিসি স্পোর্টকে নিশ্চিত করে যে তখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
৪ দিন আগে
ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন কয়েকজন সমর্থক ও সাত পুলিশ সদস্য।
৪ দিন আগে