পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ডেস্ক, রাজনীতি ডটকম
‘বিমল এলাচি’র বিজ্ঞাপন থেকে নেয়া স্ক্রিনশট।

নিষিদ্ধ পান মসলার পরোক্ষ বিজ্ঞাপন প্রচারের অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

‘বিমল এলাচি’র বিজ্ঞাপনের মাধ্যমে মূলত নিষিদ্ধ তামাক ও পান মসলার প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে তিন অভিনেতার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

এফডিএর নোটিশে বলা হয়েছে, বিজ্ঞাপনটি পর্যালোচনা করে তাদের কাছে মনে হয়েছে, এতে মূলত ‘বিমল’ ব্র্যান্ডের প্রচার করা হচ্ছে। ব্র্যান্ডটি ভারতে পান মসলার সঙ্গে ব্যাপকভাবে পরিচিত। ফলে ‘এলাচি’র বিজ্ঞাপনের আড়ালে নিষিদ্ধ পান মসলার প্রচারণা চালানো হচ্ছে বলে মনে করছে সংস্থাটি।

মহারাষ্ট্র সরকার গত ১৩ জুলাই থেকে এক বছরের জন্য রাজ্যজুড়ে পান মসলা উৎপাদন, মজুত, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে। এর মধ্যেই বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি তুলল এফডিএ।

ভারতের খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন, ২০০৬-এর ২৪ ধারায় খাদ্যপণ্যের বিভ্রান্তিকর বা প্রতারণামূলক প্রচারণাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই আইনের ৫৩ ধারায় এমন বিজ্ঞাপনে সম্পৃক্ততার প্রমাণ মিললে সর্বোচ্চ ১০ লাখ রুপি জরিমানার বিধান রয়েছে।

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞাপনে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তিন অভিনেতাকে। এখন তাঁদের জবাবের অপেক্ষায় রয়েছে মহারাষ্ট্রের এফডিএ।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

১৬ দিন আগে

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১৮ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

২২ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

২৪ দিন আগে