সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন

বিনোদন প্রতিবেদক
ফরিদা পারভিন। ছবি: সংগৃহীত

বেশ কিছুদিনকিছুদিন ধরে হাসপাতালে ভর্তি থাকা নন্দিত লালন সংগীতশিল্পী ফরিদা পারভিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দীর্ঘ দিন ধরে কিডনি জটিলতায় আক্রান্ত এই গুণী শিল্পী তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, ফরিদা সোমবার (২১ জুলাই) রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন।

ফরিদা পারভিন তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত ৫ জুলাই রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হন। দীর্ঘ দিনের কিডনির সমস্যা ছাড়াও রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

পরিবার জানিয়েছে, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা রানা মোকাররম হোসেন ও ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা,. মোহাম্মদ আব্দুল হান্নানসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পী।

ইউনিভার্সালে ভর্তির পর একাধিক মেডিকেল বোর্ডের মাধ্যমে ফরিদা পারভিনকে চিকিৎসা দেওয়া হয় । দুই সপ্তাহের চিকিৎসায় তিনি সুস্থ হলেন।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে আজ (সোমবার) বাড়ি ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন । কিন্তু কিডনি বিকল রোগীদের যেকোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে।

ডা. আশীষ জানান, গুণী এই শিল্পী দীর্ঘদিন ধরেই ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত ডায়ালিসিস করছেন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ দিন আগে

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

২২ দিন আগে

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

২৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

২৫ দিন আগে
Advertisement