ডেস্ক, রাজনীতি ডটকম

চিপস তো আমরা সবাই খেয়েছি। কিন্তু কাঁচা কলার চিপস খেয়েছেন কখনো? কাঁচা কলার চিপস অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আলুর চিপসের মতই মজাদার, কিন্তু পুষ্টিগুণটা অনেক বেশি। খুব সহজেই বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন কাঁচা কলার চিপস। ভালো করে ভাজি করে প্যাকেটে রেখে দিলে বেশ কয়েক দিন পর্যন্ত খাওয়া যায় এই চিপস। আসুন দেখে নেয়া যাক কাঁচা কলার চিপস বানানোর সহজ রেসিপি।
কাঁচা কলার মজাদার চিপস রেসিপি
পুষ্টিগুণঃ
প্রতি ১০০ গ্রাম কাঁচা কলায় আছে জলীয় অংশ ৬২.৭০ গ্রাম, মোট খনিজ পদার্থ ০.৯০ গ্রাম, আঁশ ০.৪০ গ্রাম, খাদ্য শক্তি ১০৯ কিলোক্যালরি, আমিষ ০.৭০ গ্রাম, চর্বি ০.৮০ গ্রাম, শর্করা ২৫ গ্রাম, ক্যালসিয়াম ১৩ মিলিগ্রাম, লৌহ ০.৯০ মিলিগ্রাম, ০.১০ মিলিগ্রাম ভিটামিন বি-১, ০.০৫ মিলিগ্রাম ভিটামিন বি-২ ও ২৪ মিলিগ্রাম ভিটামিন সি।
উপকরণঃ
৩/৪ টা বড় আকারের কাঁচা কলা
১/৪ চা চামচ হলুদ গুড়া
গোল মরিচের গুড়া (স্বাদ অনুযায়ী)
পরিমাণ মত লবণ
তেল ভাজার জন্য
প্রস্তুত প্রণালীঃ
– কলার খোসা ছাড়িয়ে নিন।
– একটা বাটিতে পরিমাণ মতো পানি নিন। পানিতে কিছুটা লবণ গুলিয়ে নিন।
– এবার কাঁচা কলাগুলোকে ধারালো ছুরি দিয়ে পাতলা করে কেটে সরাসরি পানিতে ফেলুন।
– এভাবে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। তাহলে কলার কষ ছেড়ে যাবে।
– কলাগুলোকে পানি থেকে তুলে কিচেন টিস্যুতে রেখে শুকিয়ে নিন।
– এবার কলার সাথে হলুদ মাখিয়ে নিন।
– চুলায় কড়াইয়ে তেল দিয়ে মাঝারী আঁচে গরম করে নিন।
– তেল গরম হলে কলার টুকরাগুলোকে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে।
– তেলে কলা দেয়ার সাথে সাথে নেড়ে দিন। নাহলে একটা কলার টুকরার সাথে অন্যটা লেগে যাবে।
– কলার টুকরাগুলো অল্প তাপে মচমচে করে ভেজে নিতে হবে। বাদামী রঙ হলে নামিয়ে ফেলুন।
– কিচেন টিস্যুতে রেখে অতিরিক্ত তেল শুষিয়ে ফেলুন।
– চিপসের উপর গোল মরিচের গুড়া ও লবণ ছিটিয়ে পরিবেশন করুন।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে