যেসব ভিটামিনের অভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে

ডেস্ক, রাজনীতি ডটকম

এখন হৃদরোগের সমস্যা ঘরে ঘরে। কমবয়সীদেরও হচ্ছে হার্ট অ্যাটাক। বিশেষ করে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো রোগ শরীরে বাসা বাঁধার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি আরও বাড়ে।

অস্বাস্থ্যকর জীবনযাপন, খাওয়া-দাওয়ায় অনিয়ম, মানসিক চাপ, উদ্বেগ, ভাজাভুজি ও তেল-মসলাদার খাবার বেশি খাওয়ার অভ্যাস বাড়িয়ে দিতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি। এছাড়া শরীরে নির্দিষ্ট কিছু পুষ্টির ঘাটতির কারণেও হৃদরোগ হতে পারে। বিশেষ করে ৫ ধরনের পুষ্টির ঘাটতি আছে যাদের শরীরে, তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেশি।

ভিটামিন ডি

ভিটামিন ডি শরীরে অপর্যাপ্ত ভিটামিন ডি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ডিমের কুসুম, স্যালমন, টুনা ও ফোর্টিফাইড কমলালেবুর রসের মতো খাদ্যগুলো ভিটামিন ডি সমৃদ্ধ। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্টও নিতে পারেন।

ম্যাগনেশিয়াম

ম্যাগনেশিয়ামের অভাবে হার্টের সমস্যা দেখা দিতে পারে। শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা কমে গেলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়, বেড়ে যেতে পারে হৃদস্পন্দনের হার। ম্যাগনেশিয়াম শারীরের নানা কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনায় সাহায্য করে ম্যাগনেশিয়াম। শরীরে এই খনিজটির অভাব হলে অবসাদ, ক্লান্তি, প্রদাহ, মাইগ্রেনের মতো সমস্যা হতে পারে।

চিকিৎসা পরিভাষায় এই রোগ ‘অ্যারিদমিয়া’ নামে পরিচিত। এই সব উপসর্গই হৃদরোগের অন্যতম কারণ। তাই ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। রোজকার ডায়েটে অবশ্যই রাখুন পালং শাক, স্যালমন, অ্যাভোকাডো, কলা, টকদই, বিভিন্ন বাদাম ও বীজ।

ক্যালশিয়াম

ক্যালশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ক্যালশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই খনিজের অভাবে রক্তচাপ বাড়তে পারে, যার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। দই, দুধ, ফোর্টিফাইড সিরিয়াল ও সয়াবিনের মতো ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার রোজের খাদ্যতালিকায় অবশ্যই রাখুন।

পটাশিয়াম

পটাশিয়াম গবেষণা বলছে, পটাশিয়ামের অভাবে অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা বা অ্যারিদমিয়া নামের রোগ দেখা দিতে পারে। হাড় ও পেশির সমস্যাও দেখা দেয়। নিয়মিত আলু, কিডনি বিনস, কলা, অ্যাভোকাডো, দুধ, স্যালমন ও টুনার মতো পটাশিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই খান। তবে শরীরে পটাশিয়াম বেশি হয়ে গেলেও তা নিয়ন্ত্রণে রাখতে হবে।

ভিটামিন বি

গবেষণায় দেখা গেছে, শরীরে পর্যাপ্ত পরিমাণে ফোলেট ও ভিটামিন বি ৬ থাকলে স্ট্রোক ও হৃদরোগের কারণে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কম থাকে। ভিটামিন বি ১২ ও বি ৯ ও হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। বি ভিটামিন শরীরে নতুন লাল রক্ত কোষ তৈরিতে সহায়তা করে।

সূত্র: বোল্ডস্কাই

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কলকাতায় হেনস্তার অভিযোগ— মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

১৬ জুন ২০২৬

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি মিলল ৩০ বছর পর

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।

১০ জুন ২০২৬

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬