ভিটামিন ই ক্যাপসুলরে উপকারীতা

ডেস্ক, রাজনীতি ডটকম

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, চোখের তলায় কালি তুলতে ভিটামিন ই ক্যাপসুল খুবই কার্যকরী। শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতেও ফেস মাস্কের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে মাখা যায়। শুধু কী তাই, ত্বক ও চুলের নানা সমস্যার সমাধান এই ভিটামিন ই। ত্বকের বিভিন্ন বলিরেখা, কুঁচকে যাওয়া ত্বক ও অন্যান্য দাগ দূর করতেও উপকারী ভিটামিন ই ক্যাপসুল। এটি ‘অ্যান্টি-এইজিং’ ক্রিম হিসেবেও ব্যবহারযোগ্য। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে ‘ভিটামিন ই’ ক্যাপসুলের বিভিন্ন অঙ্গে ব্যবহারের পদ্ধতি ও গুণাগুণ সম্পর্কে জানিয়েছে...

* ত্বকে ভিটামিন ই তেল মালিশ করলে ত্বকের গঠন স্বাস্থ্যকর হয়, উজ্জ্বলতা বাড়বে।

* নখের যত্নে ভিটামিন ই ক্যাপসুল আদর্শ। ক্যাপসুল খুলে তার ভিতরের তেল নখ ও এর চারপাশে ভালোভাবে মাখাতে হবে।

* রোদপোড়া ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি হলে ‘কুলিং ক্রিম’য়ের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।

* ভিটামিন ই ক্যাপসুল ওভারনাইট ক্রিম হিসেবেও বেশ কার্যকর। আপনি যে ওভারনাইট ক্রিম ব্যবহার করেন, তার সঙ্গে কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে ব্যবহার করলে বেশি উপকার পাবেন।

* চুল ও মাথার ত্বকে ভিটামিন ই ক্যাপসুলের তেল প্রয়োগ করে- অন্তত দুই, তিন ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে, কুসুম গরম পানি ব্যবহারে ভালো ফল পাবেন।

তবে ভিটামিন ই ক্যাপসুল সরাসরি ত্বকে ব্যবহার উচিত নয়। এই ক্যাপসুল ব্যবহার করতে হলে তা দই, মধু, লেবুর রসের সঙ্গে মিলিয়ে নিন। পাকা পেঁপে, মধু আর লেবুর রসের সঙ্গে মিশিয়েও ভিটামিন ই মাখতে পারেন।

তথ্যসূত্র : দ্য সফট গ্লো

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৩ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৪ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৩ দিন আগে