আস্ত জলপাইয়ের আচার যেভাবে বানাবেন

ডেস্ক, রাজনীতি ডটকম

বাজারে জলপাই উঠতে শুরু করেছে। টক ফলটি দিয়ে বানিয়ে ফেলা যায় মজার সব আচার। জলপাই দিয়ে টক-ঝাল-মিষ্টি আচার বানিয়ে সারা বছর রেখে খেতে পারেন। জেনে নিন আচার কীভাবে বানাবেন।

এক কাপ বড় রসুনের কোয়া বড় টুকরো করে কেটে থেঁতো করে নিন। এক কেজি জলপাই ভালো করে ধুয়ে ছুরি দিয়ে গভীর দাগ কেটে নিন একটু পর পর। এতে ভেতর পর্যন্ত মসলা পৌঁছাবে। ১ চা চামচ লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে জলপাই মেখে নিন।

কড়াইয়ে ১ কাপ সরিষার তেল গরম করুন। ১ টেবিল চামচ পাঁচফোড়ন ও ৫/৬টি শুকনা মরিচ দুই টুকরা করে দিয়ে দিন গরম তেলে। সুগন্ধ বের হলে থেঁতো করে রাখা রসুন দিয়ে দিন। নাড়াচাড়া করে নিন মিনিট দুয়েক। এরপর ২ টেবিল চামচ সাদা সরিষা বাটা দিয়ে দিন। ২/৩ মিনিট ভেজে জলপাইগুলো দিয়ে দিন। আধা কাপ ভিনেগার দিয়ে নেড়ে নিন। স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া দিন। আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন কড়াই। কিছুক্ষণের মধ্যেই জলপাই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে স্বাদ মতো চিনি ও ১ চা চামচ বিট লবণের গুঁড়া দিন। আরও আধা কাপ ভিনেগার দিয়ে দিন। একটু পরপর নেড়ে দেবেন। ৫ থেকে ১০ মিনিট রান্না করুন। এই পর্যায়ে দিন ১ টেবিল চামচ চাট মসলা, ১ চা চামচ বিট লবণের গুঁড়া, ১ চা চামচ গরম মসলার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া ও ১ টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। কয়েক মিনিট নেড়ে নামিয়ে ঠান্ডা করুন। শুকনা বয়ামে আচার ঢেলে নিন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৩ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৪ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে