ত্বক সতেজ করতে কফি

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

এক মগ ধোঁয়া ওঠা কফির সঙ্গে যদি দিনটি শুরু করা যায়, তাহলে কিন্তু মনটাও বেশ সজিব অনুভূত হয়। তবে, জানা আছে কী? কেবল মন সতেজ করতে নয়, ত্বক সতেজ করতেও কফি অতুলনীয়।

বিশেষজ্ঞরা বলছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কফি ত্বকের যত্নে অনন্য। ফ্রি র‍‍্যাডিক্যালে বিরুদ্ধে লড়াই করে ত্বক ভালো রাখে কফি। কফি গ্রাউন্ড থেকে মাস্ক, স্ক্রাব বা পেস্ট তৈরি করে ত্বকে লাগাতে পারেন। ডার্ক সার্কেল দূর করতে দারুণ কার্যকর কফি। যদিও পর্যাপ্ত ঘুম, মানসিক চাপহীন জীবনযাপন ও সুষম খাবার খাওয়া জরুরি চোখের নিচের কালো দাগ প্রতিরোধে। পাশাপাশি ব্যবহার করতে পারেন কফির প্যাক। জেনে নিন কফি ব্যবহারের ৫ উপায় সম্পর্কে।

কফি ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কফিতে থাকা ক্যাফেইন রক্ত সঞ্চালন বাড়ায় ও অলিভ অয়েল ত্বক ময়েশ্চারাইজড রাখে। কফির সঙ্গে প্রয়োজন মতো মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চোখের নিচে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক।

কাঁচা দুধের সঙ্গে কফি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ২০ মিনিট চোখের নিচে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। দুধে ক্যালসিয়াম, এএইচএ এবং বি ভিটামিন রয়েছে যা ত্বকের কোষগুলোকে ময়শ্চারাইজ করে এবং পুষ্টি জোগাতে সাহায্য করে। পাশাপাশি দূর করে কালচে দাগ।

২ চা চামচ কফির সঙ্গে ১ চা চামচ নারকেল তেল মিশিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

দাগ দূর করতে দারুণ কার্যকর অ্যালোভেরা জেল ও কফির প্যাক। সমপরিমাণ মিশিয়ে নিন এই দুই উপাদান। চোখের নিচের অংশে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে