ডেস্ক, রাজনীতি ডটকম

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে শুধু রূপচর্চাই যথেষ্ট নয়। রূপচর্চার পাশাপাশি খাবারের দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি। কারণ এমন কিছু খাবার আছে যেগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। তার মধ্যে অন্যতম হলো ফল। বিভিন্ন ধরনের ফল ত্বকের ফর্সাভাব বজায় রাখতে কাজ করে।
সুন্দর ত্বকের জন্য প্রচুর পরিমাণে সবজি, ফল ও পানি পান করা দরকার। ত্বকের জন্য উপকারী কিছু ফল খাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। চলুন তবে জেনে নেওয়া যাক, কোন ফলগুলো আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করবে-
পেঁপে: পেঁপে শুধু স্বাদই নয়, এটি নানাভাবে শরীরের উপকারও করে। আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও ভূমিকা রাখতে পারে পেঁপে। এতে থাকে প্যাপেইন নামক এনজাইম। এর এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করতে কাজ করে। যে কারণে নিয়মিত পেঁপে খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় দ্রুতই।
স্ট্রবেরি: স্ট্রবেরি ভিনদেশি ফল হলেও এখন আমাদের দেশে বেশ সহজলভ্য। সুস্বাদু এই ফলও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করতে পারে। আসলে উপকারী এই ফল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ। যে কারণে স্ট্রবেরি আমাদের ত্বকের নানা উপকারে আসে। বিশেষ করে পিগমেন্টেশন কমানো এবং উজ্জ্বলতা বাড়ানোর মতো কাজে সাহায্য করতে পারে স্ট্রবেরি।
কিউই: কিউই ফলের স্বাদ পছন্দ করেন কি? এটিও বিদেশি ফল তবে আমাদের দেশে পর্যাপ্ত পাওয়া যায়। এই ফল ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। তাই নিয়মিত কিউই ফল খেলে তা ত্বকের কোষকে পুষ্ট করতে এবং ত্বকের ভেতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করে। খাবারের তালিকায় এসব ফল যোগ করার পাশাপাশি ফেসমাস্ক তৈরিতেও কাজে লাগাতে পারেন ফলগুলো।
কমলা: এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। যা শরীরের দূষিতপদার্থ দূর করতে সাহায্য করে। শরীরের ভেতর থেকে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যজ্জ্ব্যোল করে।
তাছাড়া কমলায় রয়েছে প্রচুর পরিমাণে বেটা-ক্যারোটিন। যা ত্বকের কোষ গঠন করতে সহায়তা করে। আর বয়সের ছাপ দূর করতে পারে।
অন্যদিকে কমলার খোসাও রূপচর্চায় দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হচ্ছে। যা ব্যবহারে ত্বক টানটান হয়। তাছাড়া ব্রণ এবং লালচেভাব দূর করতে পারে কমলার খোসা।
আঙুর: রক্ত পরিষ্কারক হিসেবে সুপরিচিত এই ফল। রক্তের দূষিত পদার্থ দূর করে ভিতর থেকে ত্বক সুন্দর করে তোলে আঙুর। ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে এই ফল।
আঙুরের বীজে আছে পলিফেনল নামের একটি অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান যা ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতি পূরণ করে ত্বকে বয়সের প্রভাব কমিয়ে আনে। আঙুরের রস বলিরেখা হালকা করতে সাহায্য করে।
বেদানা: ত্বকের সৌন্দর্য রক্ষায় দারুণ উপকারি বেদানা। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট। তাই নিয়মিত এই ফল খেলে ত্বকের তারুণ্য ধরে রাখা যায় দীর্ঘদিন।
বেদানা বীজের নির্যাস ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়, এমনটা জানা গেছে এক গবেষণায়। তাছাড়া ব্রণের সমস্যা কমাতেও উপকারী এই ফল।
লেবু: ত্বকের উপর জমে থাকা মৃতকোষ দূর করতে সাহায্য করে এ্রর এনজাইম এবং অ্যাসিডের উপাদান। তাছাড়া ত্বকের রক্ত চলাচল স্বাভাবিক করে উজ্জ্বলতা ধরে রাখে লেবু।
বিশুদ্ধ লেবুর রস কনুই ও হাঁটুর কালচে দাগ দূর করে। এক টুকরা লেবু কেটে কালচে ত্বকের উপর ঘষলে উপকার পাওয়া যায়। তাছাড়া নিয়মিত লেবুর রস ত্বকে মাখলেও রং উজ্জ্বল হয়।
আপেল: প্রতিদিন আপেল খেলে ত্বকে বলিরেখা পড়ার সম্ভাবনা কমে। ত্বক পরিষ্কারক হিসেবেও কাজ করে এই ফল। ব্রণ দূর করা এবং ত্বকে হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস হওয়ার সম্ভাবনাও কমিয়ে আনে আপেল।
দুধ ও মধুর সঙ্গে আপেলের রস মিশিয়ে ত্বকে লাগালে ত্বক নরম ও উজ্জ্বল হয়।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে