শীতে গরম পানিতে গোসলে যেসব ক্ষতি

ডেস্ক, রাজনীতি ডটকম

শীত থেকে বাঁচতে অনেকেই গরম পানিতে গোসল করেন। চিকিৎসকেরা বলছেন গরম পানিতে গোসল করলে শরীরে নানা পরিবর্তন ঘটে। বিশেষ করে মাথায় গরম পানি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার দরকার রয়েছে।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হোসাইন ইমরান গরম পানিতে গোসল করার ফলাফল সম্পর্কে বলেছেন, ‘‘ খুব গরম পানিতে গোসল করলে হেয়ার ফলিকল নষ্ট হয়। আর ফলিকল নষ্ট হলে শরীরের বর্জ্য বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ত্বকের ক্ষতি হয়। অতিরিক্ত গরম পানিতে গোসল করলে ত্বকে ব্রণ দেখা দিতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া যাদের হার্টে সমস্যা আছে তাদের জন্য গরম পানিতে গোসল করা ক্ষতিকর ।’’

‘‘তবে ঠান্ডা পানিতে গোসল করলেও সমস্যা আছে। এই শীতে যাদের ডায়াবেটিস আছে তাদের ঠান্ডা পানিতে গোসল করলে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। এ ছাড়া অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা কমে যাবে। এতে শরীরে ছোট ছোট যে টিস্যুগুলো আছে সেগুলোর ক্ষতি হতে পারে। নার্ভে সমস্যা হতে পারে। জয়েন্ট পেইন হতে পারে।’’— যোগ করেন মো. হোসাইন।

এই চিকিৎসক আরও বলেন, ‘‘শীতে কুসুম গরম পানিতে গোসল করা ভালো। তবে কোনোমতেই বেশি গরম পানিতে গোসল করা যাবে না। এবং অবশ্যই মাথায় ঠান্ডা পানি দিতে হবে। এতে মস্তিস্ক ভালো থাকবে এবং চুল পড়া রোধ করা যাবে।’’

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৩ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৪ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৩ দিন আগে