রাতে দাঁত ব্রাশ করা কেন জরুরি

ডেস্ক, রাজনীতি ডটকম

ঝকঝকে দাঁত ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে। খানিকটা সচেতন হলেই সুস্থ-সবল দাঁতের অধিকারী হওয়া সম্ভব। দিনের শুরুটা এবং শেষটায় দাঁত ব্রাশ করা উচিত। রাতে দাঁত ব্রাশ করা কেন জরুরি, জেনে নিন।

সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলেও রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করার ব্যাপারে অনেকেই সচেতন না। কিন্তু দিনে অবশ্যই যেমন দাঁত ব্রাশ করতে হবে তেমনই রাতে দাঁত মাজা তুলনামূলক আরও বেশি দরকার। যদি কেউ নিয়মিত রাতে ব্রাশ না করেন তাহলে দাঁতের অসুখ হতে পারে।

দিনের বেলায় মুখে থাকা লালাগ্রন্থি থেকে যে লালা নিঃসৃত হয় সেটি ক্যালসিয়ামের সঙ্গে মিশে যাওয়ার ফলে মুখের এসিড হ্রাস পায়। এর ফলে দাঁত ক্ষয় হওয়া থেকে রক্ষা পায়। কিন্তু রাতে লালা কম ক্ষরণ হয়। এতে করে তখন এসিড বেড়ে যায়। রাতে ব্রাশ করলে মুখে থাকা লালা সহজে বেরিয়ে যেতে পারে না। এতে করে এসিড হ্রাস সহজ হয় এবং দাঁত ভালো থাকে।

রাতে খাওয়ার পর খাদ্যকণা দাঁতের ফাঁকে জমে ক্ষতিকর ব্যাকটেরিয়া সৃষ্টি করে। রাতে ব্রাশ করলে মুখে থাকা ব্যাকটেরিয়াগুলো মারা যায়। অর্থাৎ, ব্যাকটেরিয়া হ্রাস পায়। তাই মুখ থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করা জরুরি।

রাতে খাবারের পর খাদ্যকণা দাঁতের ফাঁকে জমে থাকতে পারে। ক্ষতিকর ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, তখন দাঁতে অ্যাসিডিক উপাদানের কারণে দাঁতের এনামেল ভেঙে গিয়ে ক্যাভিটি ও দাঁতের ক্ষয় হতে পারে। তাই রাতে দাঁত ব্রাশ করতে হবে।

রাতে ব্রাশ না করলে মুখে দুর্গন্ধ হয়, মাড়িতে সংক্রমণ, রক্ত পড়া ও ফোলাভাব দেখা দিতে পারে। আর দাঁত না ব্রাশ করে ঘুমাতে গেলে প্লাক জমাট বেঁধে শক্ত হওয়া শুরু করে। এতে দাঁতের মারাত্মক ক্ষতি হয়।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে