ঈদে গরুর মাংসের কালাভুনা রেসিপি

ডেস্ক, রাজনীতি ডটকম

কোরবানিতে গরুর মাংসের বিভিন্ন ধরনের রান্না হয় বাড়িতে। স্বাদের দিক থেকে কালাভুনা সব সময়েই এগিয়ে থাকে। সুস্বাদু এই খাবার যে কেউ-ই পছন্দ করবেন। কালাভুনা রান্নার মানে কিন্তু মাংস রান্না করে ভেজে নেওয়া নয়, বরং এটি তৈরির আছে কিছু কৌশল। সঠিক রেসিপি জানা না থাকলে কালাভুনার স্বাদ হবে না। চলুন জেনে নেওয়া যাক গরুর মাংসের কালাভুনা রান্নার রেসিপি-

উপকরণ: গরুর মাংস ২ কেজি, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ২ চা-চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, রাঁধুনিগুঁড়া ১ চা–চামচ, কালো গোলমরিচগুঁড়া ১ চা–চামচ, গরমমসলার গুঁড়া ১ চা–চামচ, জায়ফল ও জয়ত্রীগুঁড়া আধা চা–চামচ, দারুচিনি ৪ টুকরা, ছোট এলাচি ৬টি, বড় এলাচি ২টি, লবঙ্গ ৬টি, আস্ত কালো গোলমরিচ আধা চা–চামচ, স্টার অ্যানিস ২টি, তেজপাতা ৩টি, লবণ স্বাদমতো, তেল দেড় কাপ, পেঁয়াজকুচি ১ কাপ ও পেঁয়াজ বেরেস্তা ১ কাপ।

প্রণালি: হাড়, চর্বিসহ মাংস মাঝারি আকারের টুকরা করে ধুয়ে নিন। পানি ঝরিয়ে কড়াইয়ে রেখে তাতে বেরেস্তাভাজা তেলটুকু মিশিয়ে নিন। এবার দিন পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজকুচি, সব বাটা মসলা, গরমমসলা আর লবণ। এবার এগুলো দিয়ে মাংস ভালো করে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। হলুদ, মরিচ, ধনে, জিরাগুঁড়া দিয়ে আবারও ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে, যাতে তলায় মাংস লেগে না যায়। মাংসের পানি না শুকানো পর্যন্ত অতিরিক্ত পানি দেওয়া যাবে না। পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে গরম পানি দিয়ে কষাতে হবে। মাংস সেদ্ধ হবে কিন্তু ভাঙবে না। মাংস সেদ্ধ হয়ে গেলে রাঁধুনিগুঁড়া, গরমমসলার গুঁড়া, গোলমরিচগুঁড়া, জায়ফল–জয়ত্রীগুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামাতে হবে।

আরেকটি কড়াইয়ে আধা কাপ শর্ষের তেল গরম করে ১ টেবিল চামচ রসুনকুচি, ৩ টেবিল চামচ পেঁয়াজকুচি, ৬টি শুকনা মরিচ লাল করে ভেজে মাংসে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে