ডেস্ক, রাজনীতি ডটকম

অনেকেই মনে করেন, ভাত খেলেই ওজন বেড়ে যাবে। যারা ওজন কমাতে চান বা নিয়ন্ত্রণে রাখতে চান, তারা অনেক সময় ডায়েট থেকে ভাত পুরোপুরি বাদ দিয়ে দেন। কিন্তু ভাতেও রয়েছে অনেক পুষ্টি উপাদান। । যেমন—আয়রন, ফাইবার, প্রোটিন ও সামান্য ফ্যাট। ভাত প্রোবায়োটিক হিসেবে কাজ করে, ফলে চুল ও ত্বক ভালো থাকে। ভাতে আছে জিংক, ভিটামিন-বি ও থায়ামিন। যাদের হজমের সমস্যা রয়েছে, তাদের জন্য ভাত খুব উপকারী। কিন্তু ভাত অতিরিক্ত খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। পুষ্টিবিদেরা বলছেন, ‘‘ভাতের সঙ্গে ওজন বেড়ে যাওয়ার সম্পর্ক আছে। তবে পরিমাণ মতো ভাত খেলে ওজন বাড়ার ভয় নেই।’’
ভাত খাওয়ার সঠিক নিয়ম
এক. ভারসাম্যপূর্ণ ডায়েটে কার্বোহাইড্রেট যুক্ত খাবার রাখতে হবে। এজন্য ভাত অথবা রুটি খেতে পারেন। সকালে এবং দুপুরে ভাত খেতে পারেন। রাতে ভাত না খাওয়াই ভালো, বিশেষ করে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা রাতে ভাত খাওয়া থেকে বিরত থাকতে পারেন।
দুই. যাদের বয়স ১৭ থেকে ৩০ বছর বয়সের মধ্যে আড়াই-তিন কাপ ভাত খেয়ে প্রয়োজনীয় পুষ্টি পেতে পারেন। তবে যাদের বয়স ৩৬ বছরের বেশি তাদের ক্ষেত্রে সারাদিনে আড়াই কাপের বেশি ভাত না খাওয়াই ভালো। বয়স ৪২ পেরোলে দিনে দুই কাপ ভাত খেতে পারেন।
তিন. ভাতের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খেতে হবে। যেমন—মাছ, মাংস, ডিম, সয়া, ডাল কিংবা পনির।
চার. ভাতের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ ফাইবার সমৃদ্ধ শাক-সবজি খাওয়া যেতে পারে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে।
পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিনের পরামর্শ, ‘‘ভাত খাওয়ার অন্তত ২০ মিনিট পরে পানি পান করতে হবে। এতে হজম শক্তি উন্নত হয়। খাবার গ্রহণ করার সময় গলায় আটকে গেলে বা গলা শুকিয়ে এলে অল্প পরিমাণে পানি পান করতে হবে। খাবারের মাঝে একসঙ্গে অনেক পানি পান করা যাবে না।’’

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৩ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৪ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে