না ফেরার দেশে নাট্যজন আতাউর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ মে ২০২৬, ০৯: ১৯
অভিনেতা আতাউর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি পুরুষ, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নির্দেশক ও নাট্যকার আতাউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। আতাউর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের সাংস্কৃতিক আন্দোলনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

মেয়ে শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমকে জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের লাশ শহীদ মিনারে নেওয়ার প্রক্রিয়া চলছে। রাত সোয়া একটা পর্যন্ত কিছুই নিশ্চিত হয়নি। তবে বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হবে এটা চূড়ান্ত হয়েছে। আপাতত বাদ জোহর দাফনের প্রস্তুতি চলছে।

এর আগে গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ সুবিধা ওই মুহূর্তে না পাওয়ায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে রোববার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

রাজনীতি/এসআর

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

দুই বছর পর আবার ঢাকার মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

৩০ এপ্রিল, বৃহস্পতিবার, সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের ১০ম প্রদর্শনী। নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় ক

১৩ দিন আগে

না ফেরার দেশে লেন্সের জাদুকর রঘু রাই

ইন্দিরা গান্ধী, মাদার তেরেসা থেকে শুরু করে সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বদের অসাধারণ সব মুহূর্তকে লেন্সবন্দি করার জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত। আলোকচিত্রে অসামান্য অবদানের জন্য ১৯৭২ সালে তিনি ভারতের সম্মানজনক 'পদ্মশ্রী' পদকে ভূষিত হয়েছিলেন।

১৬ দিন আগে

অর্থ আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। এরপর একই ধরনের আশ্বাসে আরও ৫০ লাখ টাকা এবং পরে ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।

১৭ দিন আগে

অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

পোস্টে শোক প্রকাশ করে সংগঠনটি জানিয়েছে, অভিনয় শিল্পীসংঘ বাংলাদেশের সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

১৮ দিন আগে