প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের অন্যতম প্রধান নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ দুই যুগ পূর্তি উদযাপন করতে যাচ্ছে। ‘আমাদের ভালোবাসার থিয়েটার, আমাদের লড়াইয়ের মাধ্যম থিয়েটার’— এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৩ সালের ৬ মে প্রতিষ্ঠিত দলটি ২৪ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষ্যে নিয়মিত নাট্যচর্চা ও দেশ-বিদেশে সফল মঞ্চায়নের ধারাবাহিকতা উদযাপন করছে দলটি।
দুই যুগ পূর্তি উৎসবের অংশ হিসেবে আগামী বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোরের দর্শকপ্রিয় নাটক ‘টিনের তলোয়ার’। নাট্যসম্রাট উৎপল দত্ত রচিত এই কালজয়ী নাটকটির নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে রচিত নাটকটি সমকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় আজও বিশেষভাবে প্রাসঙ্গিক।

নাটকটিতে অভিনয় করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। মঞ্চ পরিকল্পনায় রয়েছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, সংগীতে শিশির রহমান, পোশাকে নূনা আফরোজ, রূপসজ্জায় জনি সেন এবং পোস্টার ডিজাইনে চারু পিন্টু।
এ ছাড়া উৎসবের অংশ হিসেবে আগামী ১২ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
নাটকের অগ্রিম টিকেট ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭৪৯৮২৬৪১৮।

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
১৪ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
১৬ দিন আগে
প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।
২১ দিন আগে