অরুণ কুমার

ভাঙা ঘরের ভাঙা বেড়া, ভাঙা বেড়ার ফাঁক দিয়ে যে অবাক জোছনা ঘরে ঢুকে পড়ে, তা যেমন হুমায়ূন আহমেদকে ব্যাকুল করেছে, যুগে যুগে বাংলার অজস্র কিশোরের শৈশবে রং লাগিয়েছে। সেই ভাঙা বেড়া, ভাঙা ঘর আসলে দারিদ্র্যের প্রতীক।
পাকা ঘর করার সামর্থ্য যেমন বেশির ভাগ মানুষের ছিল না, তেমনি সুন্দর একটা মাটির ঘর করার সামর্থ্যও সবার হতো না। মাথা তো গুঁজতে হবে, তাই হতদরিদ্ররা গৃহস্থের কাছ থেকে বাঁশ কঞ্চি চেয়ে এনে বানাত শোবার ঘর। বাঁশের চটা বা ছেঁচা তল্লাবাঁশ কিংবা কঞ্চি অথবা পাটখড়ি দিয়ে তৈরি হতো ঘরের বেড়া। তালপাতা বা গোলপাতা ব্যবহার হত কদাচিৎ। ঘরে জানালা থাকত, ঘুলঘুলির মতো। চাটাই বুনে বানানো নেট জানালায়, যেন বাতাসটা ঢুকতে পারে। বর্ষা বা শীতের সময় কাপড় দিয়ে বন্ধ করা হতো পানি বা শীতের হাওয়া ঢোকার রাস্তা।
এর ওপরে একটাই মাত্র চাল। ধানের খড় বা পাটখড়ি বা তার ওপরে হয়তো এক পরত পলিথিন শিট। এভাবে যে ঘর তৈরি হতো, তা গৃহস্থের গোয়াল বা খটির ঘরের থেকেও নিম্নমানের। যেটিকে গ্রাম বাংলায় ছাবড়া বা ছাপরা ঘর বলে। এ ধরনের ঘর এখনো আছে গোটা দেশেই। যত দিন দেশে দারিদ্র্য থাকবে তত দিন এসব ঘর টিকে থাকবে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে