সাহিত্য

টোয়েন ও টিটি

অরুণ কুমার

রম্য ও কিশোর সাহিত্যের জন্য মার্কিন লেখক মার্ক টোয়েন ছিলেন বিখ্যাত। ব্যক্তিজীবনেও তাঁর রসবোধের খামতি ছিল না। কারণে অকারণে তিনি রসিকতা করতেন। একবার মনে হলো যুক্তরাষ্টে রেলব্যবস্থা নিয়ে রসিকতা করবেন। যুক্তরাষ্ট্রের রেলব্যবস্থা তখন খুবই ধীর। ঠিক সময়ে কখনোই কোনো ট্রেন পৌঁছুত না। এ নিয়ে মানুষের ক্ষোভের অন্ত ছিল না। টোয়েন একদিন অদ্ভুত উপায়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন।

টোয়েন ও টিটিরম্য ও কিশোর সাহিত্যের জন্য মার্কিন লেখক মার্ক টোয়েন ছিলেন বিখ্যাত। ব্যক্তিজীবনেও তাঁর রসবোধের খামতি ছিল না। কারণে অকারণে তিনি রসিকতা করতেন। একবার মনে হলো যুক্তরাষ্টে রেলব্যবস্থা নিয়ে রসিকতা করবেন। যুক্তরাষ্ট্রের রেলব্যবস্থা তখন খুবই ধীর। ঠিক সময়ে কখনোই কোনো ট্রেন পৌঁছুত না। এ নিয়ে মানুষের ক্ষোভের অন্ত ছিল না। টোয়েন একদিন অদ্ভুত উপায়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন। সাহিত্যের জন্য মার্কিন লেখক মার্ক টোয়েন ছিলেন বিখ্যাত। ব্যক্তিজীবনেও তাঁর রসবোধের খামতি ছিল না। কারণে অকারণে তিনি রসিকতা করতেন। একবার মনে হলো যুক্তরাষ্টে রেলব্যবস্থা নিয়ে রসিকতা করবেন। যুক্তরাষ্ট্রের রেলব্যবস্থা তখন খুবই ধীর। ঠিক সময়ে কখনোই কোনো ট্রেন পৌঁছুত না। এ নিয়ে মানুষের ক্ষোভের অন্ত ছিল না। টোয়েন একদিন অদ্ভুত উপায়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন।

টোয়েন ট্রেনের হাফ টিকিট কাটলেন। হাফ টিকিট মানে, হাফ ভাড়ার টিকিট। কম বয়সীদের জন্য এই টিকিটের ব্যবস্থা ছিল।

মার্ক টোয়েন সেই টিকিট নিয়েই যাত্রা করেছেন। মাঝপথে টিটি অর্থাৎ টিকিট চেকার এসে ধরল তাঁকে।

টিটি: স্যার, আপনার টিকিট?

টোয়েন পকেট থেকে টিকিট বের করে দেখালেন।

টিটি: একী স্যার, এ তো হাফ টিকিট!

টোয়েন: হ্যাঁ, আপনি হাফ টিকিটই দেখছেন।

টিটি: কিন্তু স্যার, আপনার মাথার চুল, গোঁফ সবই তো পাকা। এ টিকিট আপনার জন্য নয়। চোদ্দ বছরের বেশি বয়সীদের জন্য কখনোই হাফ টিকিট প্রযোজ্য নয়।

টোয়েন: যখন টিকিট কেটেছিলাম, তখন আমার বয়স চোদ্দই ছিল। গন্তব্যে পৌঁছুতে এত দেরি হবে সে তো আর আগে জানতাম না!

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে