ডেস্ক, রাজনীতি ডটকম

অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি এবং অমিত রঞ্জন দে’কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৯১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হয়েছে। শনিবার তিন দিনব্যাপী সম্মেলনের তৃতীয় ও শেষ দিন সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।
আজ সকাল থেকেই সাংগঠনিক বা কাউন্সিল অধিবেশন শুরু হয়। দুপুরের পর নির্বাচনি অধিবেশন চলার সময় প্রস্তাবিত নতুন কেন্দ্রীয় সংসদের পক্ষে-বিপক্ষে বিভিন্ন প্রস্তাব দেয়া হয়। উদীচীর গঠনতন্ত্রে এধরনের সমস্যা সমাধানের জন্য প্রথমে কেউ নাম প্রত্যাহা করবেন কিনা সেটি জানতে চাওয়ার বিধান আছে। এরপর যারা নাম প্রত্যাহার করেন না তাদের ক্ষেত্রে ভোটের মাধ্যমে সকলের মতামত নেয়া হয়। কিন্তু, অধিবেশনের সভাপতি হাবিবুল আলম পুরোপুরি অগণতান্ত্রিক ও উদীচীর গঠনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জোর করে নতুন কমিটি নির্বাচিত বলে ঘোষণা দেন।
তাৎক্ষণিকভাবে কাউন্সিলরদের অধিকাংশ এ ঘোষণার বিপক্ষে অবস্থান নেন। কিন্তু বেশিরভাগ প্রতিনিধির মতামতকে উপেক্ষা করে হাবিবুল আলম ও জামসেদ আনোয়ার তপনের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা এবং শপথ গ্রহণের চেষ্টা করা হয়। তবে যে শপথবাক্য তারা পাঠ করার চেষ্টা করেন সেটিও উদীচীর ঘোষণাপত্র বা গঠনতন্ত্রে নেই। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান। এ অবস্থায় উদীচীর বেশিরভাগ জেলা ও শাখা সংসদের প্রতিনিধিরা হাবিবুল আলম ও জামসেদ আনোয়ার তপনের নেতৃত্বে এমন আচরণের তীব্র নিন্দা জানান এবং তাদের প্রত্যাখ্যান করেন।
পরে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও অমিত রঞ্জন দে’কে সাধারণ সম্পাদক করে নতুন কেন্দ্রীয় সংসদ ঘোষণা করা হয়। শিশু একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান মাহমুদ সেলিম।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সেটে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ঘটেছে এমন ঘটনা। অভিনেতার মরদেহ দিঘা হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
১৪ দিন আগে
ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর কণ্ঠশিল্পী, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মাহবুবা রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৬ দিন আগে
ঈদের উৎসবমুখর আবহে প্রেক্ষাগৃহে নতুন প্রাণ ফিরিয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমার ভিড়েও ভিন্নধর্মী গল্প আর শক্তিশালী অভিনয়ের জোরে সিনেমাটি দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটিকে ঘিরে চলছে ইতিবাচক আলোচনা, যার প্রতিফলন দেখা যাচ্ছে বক্সঅফিসের আয়েও।
১৮ দিন আগে
বরাবরের মতোই সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা সমস্যা ফুটে উঠবে অনুষ্ঠানের বিভিন্ন নাট্যাংশে। এ ছাড়াও থাকছে মিউজিক্যাল ড্রামা, দর্শকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী পর্ব। সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বিনোদনের সব রসদ নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি।
২৩ দিন আগে