প্রতিবেদক, রাজনীতি ডটকম

৬১তম বোলোনিয়া বইমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন শিশুতোষ প্রকাশনা সংস্থা ময়ূরপঙ্খির প্রকাশক ও আগামী প্রকাশনীর নির্বাহী পরিচালক মিতিয়া ওসমান তিসমা। শিশুতোষ বইয়ের আন্তর্জাতিক এই বইমেলা মূলত প্রকাশকদের মিলনমেলা।
এই বইমেলায় বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স ও বইয়ের স্বত্ব ক্রয়-বিক্রয় হয়ে থাকে। বিশ্বের প্রায় ১০০টি দেশ ও অঞ্চল থেকে ১৫০০ প্রদর্শক ৬১তম বোলোনিয়া বইমেলায় অংশগ্রহণ করবেন।
মিতিয়া ওসমান শুক্রবার (৫ এপ্রিল) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ইতালির বোলোনিয়া আন্তর্জাতিক বইমেলায় যোগদানের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে শনিবার (৬ এপ্রিল) আগামী প্রকাশনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার প্রথম দিন সকালে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি The power of collaboration-women in publishing networks এর ওপর বক্তব্য রাখবেন। ৬১তম বোলোনিয়া আন্তর্জাতিক বইমেলা সোমবার (৮ এপ্রিল) থেকে ১১ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে।
পৃথিবীর বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় মিতিয়া ওসমান তিসমা অতিথি হিসেবে যোগ দিয়েছেন ২০১৭ ও ২০২১ সালে। তিনি দক্ষিণ কোরিয়ায় ২০১৮ ও ২০১৯ সালে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
অন্যদিকে ২০১৭, ২০১৮ ও ২০২৩ সালে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন শারজাতে। এ ধরনের আরেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য গেছেন তুরস্কেও। তিনি ইস্তাম্বুল, গুটেনবার্গ, সিঙ্গাপুর, কলকাতা, মালয়েশিয়াসহ বিশ্বের আরও অনেক বইমেলায় অংশগ্রহণ করেন।
মিতিয়া ওসমান ২০১৮ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কলম্বিয়া পাবলিশিং কোর্স সম্পন্ন করেছেন। তার প্রকাশনা প্রতিষ্ঠান ময়ূরপঙ্খি বাংলা একাডেমি কর্তৃক ২০১৬, ২০২৩ ও ২০২৪ সালে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ লাভ করে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে