আফসানা আরেফিন

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরিবার-পরিজনের সঙ্গে মিলনের অমলিন অনুভূতি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই আনন্দঘন মুহূর্তের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী কষ্টের গল্প জড়িয়ে আছে, 'ঈদযাত্রার ভোগান্তি'। বছরের পর বছর ধরে একই চিত্র আমরা প্রত্যক্ষ করছি: টিকেট সংকট, অতিরিক্ত ভাড়া আদায়, দালাল চক্রের দৌরাত্ম্য, অপ্রতুল পরিবহন ব্যবস্থা, অনিরাপদ যাত্রা— সব মিলিয়ে ঈদযাত্রা যেন এক অনিবার্য দুর্ভোগের নাম।
প্রশাসন প্রতি বছরই নানা উদ্যোগ গ্রহণ করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অভিযান, জরিমানা— এসব কার্যক্রম নিঃসন্দেহে তাৎক্ষণিকভাবে কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনে। কিন্তু প্রশ্ন হলো এসব উদ্যোগ কি দীর্ঘমেয়াদে কোনো স্থায়ী সমাধান দিতে পারছে? বাস্তবতা হলো প্রশাসনের উপস্থিতি যতক্ষণ থাকে ততক্ষণই নিয়মের আনুগত্য দেখা যায়, এরপর আবার সবকিছু আগের অবস্থায় ফিরে যায়। অর্থাৎ আমরা সমস্যার লক্ষণ নিয়ে কাজ করছি, মূল কারণ নিয়ে নয়।
এই প্রেক্ষাপটে প্রয়োজন একটি টেকসই, প্রযুক্তিনির্ভর এবং জনসম্পৃক্ত নীতিমালা যা কেবল অনিয়ম দমনই করবে না বরং একটি জবাবদিহিতামূলক পরিবহন ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে।
প্রথমেই আসা যাক অভিযোগ ব্যবস্থার প্রসঙ্গে। বর্তমানে যাত্রীরা অধিকাংশ ক্ষেত্রেই জানেন না কোথায় অভিযোগ করবেন বা কীভাবে প্রতিকার পাবেন। একটি কেন্দ্রীয়, সহজলভ্য ও গোপনীয় অভিযোগ ব্যবস্থার অভাব প্রকট। এই সমস্যার সমাধানে একটি জাতীয় হটলাইন চালু করা যেতে পারে, যেখানে ২৪/৭ ভিত্তিতে অভিযোগ গ্রহণ করা হবে। প্রতিটি বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে এই নম্বর দৃশ্যমানভাবে প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিতে হবে যাতে কোনো প্রতিশোধমূলক আচরণের ভয় না থাকে।
এর পাশাপাশি একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা সময়ের দাবি। মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপভিত্তিক অভিযোগ ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা সহজেই টিকেটের ছবি, অতিরিক্ত ভাড়ার প্রমাণসহ অভিযোগ জমা দিতে পারবেন। এই প্ল্যাটফর্মে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযোগ নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকতে হবে। প্রমাণ সাপেক্ষে অভিযোগ সত্য হলে, অতিরিক্ত আদায়কৃত অর্থ স্বয়ংক্রিয়ভাবে যাত্রীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ফেরত দেওয়ার ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে শুধু ন্যায়বিচার নিশ্চিত হবে না বরং যাত্রীরা অভিযোগ করতে উৎসাহিত হবেন।
ভাড়া নির্ধারণের ক্ষেত্রেও প্রয়োজন স্বচ্ছতা। কিলোমিটারভিত্তিক একটি নির্দিষ্ট রেট নির্ধারণ করে তা আইনগতভাবে বাধ্যতামূলক করতে হবে। এসি ও নন-এসি পরিবহনের জন্য পৃথক ভাড়া কাঠামো নির্ধারণ করে তা প্রতিটি টিকেট কাউন্টার ও যানবাহনের ভেতরে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে। এমনকি টিকেটের পেছনেও ভাড়ার হিসাব উল্লেখ করতে হবে। এতে যাত্রীরা সহজেই বুঝতে পারবেন, তারা অতিরিক্ত ভাড়া দিচ্ছেন কি না।
টিকেটিং ব্যবস্থায় ডিজিটালাইজেশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল নম্বরের মাধ্যমে টিকেট ইস্যু বাধ্যতামূলক করা হলে প্রতিটি লেনদেন একটি কেন্দ্রীয় ডাটাবেইজে সংরক্ষিত থাকবে। এর ফলে দালাল চক্রের কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাত্রী চাহিদা, রুটভিত্তিক চাপ, অতিরিক্ত যাত্রীর সংখ্যা ইত্যাদি বিশ্লেষণ করে নীতিনির্ধারণ সহজ হবে।
এ ছাড়া পরিবহন খাতে লাইসেন্সিং ও মনিটরিং ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। প্রতিটি পরিবহন কোম্পানির জন্য একটি ইউনিক আইডি এবং তাদের সেবার মান, অভিযোগের সংখ্যা, শাস্তিমূলক ব্যবস্থা— এসব তথ্য একটি উন্মুক্ত ডাটাবেজে সংরক্ষণ করা যেতে পারে। এতে যাত্রীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন, কোন পরিবহন সেবা তারা ব্যবহার করবেন।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও হতে হবে কার্যকর ও দৃষ্টান্তমূলক। শুধু জরিমানা নয় বরং সেই জরিমানার একটি অংশ ক্ষতিগ্রস্ত যাত্রীদের মধ্যে বিতরণ করা যেতে পারে। এতে করে একটি অংশগ্রহণমূলক জবাবদিহি ব্যবস্থা গড়ে উঠবে এবং যাত্রীরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত হবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে। মানুষকে জানতে হবে তাদের অধিকার কী, কোথায় অভিযোগ করতে হবে এবং কীভাবে প্রতিকার পাওয়া সম্ভব। ‘আপনার অধিকার আপনার হাতেই’— এই বার্তাটি সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।
বর্তমানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে অভিযোগ করার একটি কাঠামো থাকলেও তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য বা দৃশ্যমান নয়। এই সীমাবদ্ধতা দূর করতে একটি একীভূত, ব্যবহারবান্ধব এবং দ্রুত প্রতিক্রিয়াশীল ব্যবস্থা গড়ে তোলা জরুরি। যেখানে ফোন, অ্যাপ, এসএমএস— সব মাধ্যমেই অভিযোগ করা যাবে এবং প্রতিটি অভিযোগের একটি ট্র্যাকিং নম্বর থাকবে।
পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ সরকার, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, প্রযুক্তি খাত, নাগরিক সমাজ— এদের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করে তার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
পরিশেষে বলা যায়, ঈদযাত্রার ভোগান্তি কোনো অনিবার্য বাস্তবতা নয়, এটি একটি ব্যবস্থাগত দুর্বলতার ফল। সঠিক পরিকল্পনা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং জনসম্পৃক্ততার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। অভিযান নয়, প্রয়োজন একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো— যেখানে নিয়মই হবে প্রধান নিয়ন্ত্রক, ব্যক্তি নয়।
যদি আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে পারি, তাহলে একদিন হয়তো ঈদযাত্রা আর ভোগান্তির প্রতিশব্দ থাকবে না, বরং হয়ে উঠবে সত্যিকার অর্থেই আনন্দ, স্বস্তি ও নিরাপত্তার এক সুন্দর অভিজ্ঞতা।
লেখক: এমফিল গবেষক ও কলামিস্ট

যেখানে শিক্ষকের নৈতিকতার এমন অবক্ষয় বিদ্যমান, সেখানে এই ভর্তি পরীক্ষা মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের সুযোগ কেড়ে নেয়। কারণ একজন রিকশাচালক বা সামান্য কর্মচারীর মেধাবী সন্তান এই টাকার লড়াইয়ে টিকে থাকতে পারে না। এমনকি কারও কারও পক্ষে তো অনেক স্কুলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনপত্র সংগ্রহের
৩ দিন আগে
এই ৪৬ বছর বয়সের মধ্যে তিনি পাকিস্তান আন্দোলন করেছেন, কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা সামলাতে আসন্ন সন্তানসম্ভবা স্ত্রীকে ফরিদপুরে রেখে নেতার নির্দেশ মাথা পেতে নিয়েছিলেন। তিনি আবার সিলেট পাকিস্তানে থাকবে না ভারতে যাবে— সে বিষয়টি নির্ধারণের গণভোটে পাকিস্তানের পক্ষে অংশ নিয়েছিলেন। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি
৪ দিন আগে
এ ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্যদের ভূমিকা এবং রাষ্ট্রের প্রতি তাদের দায়বদ্ধতা ও আন্তরিকতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেন, সংসদ সদস্যরা কেবল একটি রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তারা পুরো দেশের প্রতিনিধিত্ব করেন। ফলে সংসদের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে তাদের আচরণ সাধারণ জনগণের কাছে একটি প্রতীকী বার্ত
৬ দিন আগে
রাজনীতির ময়দানে ঘৃণা খুব সহজে ছড়িয়ে পড়ে, কিন্তু ভালোবাসা ও সহমর্মিতা প্রতিষ্ঠা করা কঠিন। তবুও একটি পরিপক্ব গণতন্ত্রের জন্য সেই কঠিন পথটিই বেছে নেওয়া প্রয়োজন। জাতীয় সংসদ যদি ঘৃণার বদলে ভালোবাসা, বিদ্বেষের বদলে যুক্তি ও সম্মানের ভাষা প্রতিষ্ঠা করতে পারে, তবে সেটিই হবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে
৬ দিন আগে