ডেস্ক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ বুধবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারতের ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে বাংলাদেশে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সামগ্রিকভাবে আগামী কিছুদিন দেশে বৃষ্টি কম থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘লঘুচাপটি আরেকটু ঘনীভূত হতে পারে। তবে আমাদের এখানে খুব বেশি প্রভাব পড়বে না। আমাদের উপকূলীয় অঞ্চলে বড়জোর কিছু বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে আগামী কিছুদিন দেশে বৃষ্টি কম থাকতে পারে। ফলে ভাপসা গরমও অনুভূত হতে পারে। আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
৬ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
৬ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
৬ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৬ ঘণ্টা আগে