শহিদ মিনারে মহাসমাবেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়ানোর সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে ‘ভুখা মিছিলে’র পর এবার কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের মধ্যে প্রায় ১০০ জন আমরণ অনশনও চালিয়ে যাচ্ছেন।

টানা নবম দিনের মতো চলমান আন্দোলনে সোমবার (২০ অক্টোবর) সকালে তারা এ কর্মসূচি শুরু করেন। এ সময় ‘সি আর আবরার, আর নাই দরকার’, ‘সি আর আবরার, এই মুহূর্তে গদি ছাড়’, ‘৫ পারসেন্ট না, ২০ পারসেন্ট’— এ রকম নানা স্লোগান দিতে দেখা গেছে শিক্ষক-কর্মচারীদের।

সমাবেশে বক্তারা জানান, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফেরত যাবেন না।

এ আন্দোলনে সংহতি জানাতে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহিদ মিনারের মহাসমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের জোটের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ্ রাজু।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ অক্টোবর থেকে তিন দফা দাবিতে এ আন্দোলন চলছে। এর মধ্যে গত ১৭ অক্টোবর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি যুক্ত করা হয়েছে।

এই আন্দোলনের অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) ‘ভুখা মিছিল’ করেন শিক্ষকরা। মিছিলটি পুলিশি বাধার মুখোমুখি পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেওয়া হয়।

শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি ছাড়াও গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে। ডাকসু, জাকসু, বিভিন্ন শিক্ষক সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েট শিক্ষার্থীরাও শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

৩ ঘণ্টা আগে

এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব

৩ ঘণ্টা আগে

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা

৪ ঘণ্টা আগে

গুমে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা ফাঁসি, তদন্তে পুলিশ-বিচার বিশেষ আদালতে

খসড়ায় গুমের ঘটনার তদন্ত পুলিশের কাছে ন্যস্ত করার কথা বলা হয়েছে। তবে পুলিশ অভিযোগ না নিলে ভুক্তভোগীর পক্ষে যে কেউ ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নালিশি মামলা করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের আমলে এ-সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তাতে এ ধরনের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় মানবাধিক

১২ ঘণ্টা আগে