প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনাটি বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এ নির্দেশনা বাতিল করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ১৬ বছরের শেখ হাসিনার স্বৈরশাসনের সময় একটি নির্দেশ জারি করা হয়েছিল, যেখানে সরকারি কর্মকর্তাদের তাকে (শেখ হাসিনাকে) ‘স্যার’ বলে সম্বোধন করতে বলা হয়। এই প্রথা পরবর্তীতে সরকারের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও সম্প্রসারণ করা হয়েছিল; যাদের এখন পর্যন্ত ‘স্যার’ বলে সম্বোধন করা হচ্ছে, এটা পরিষ্কারভাবে উদ্ভট।
উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্যান্য প্রটোকল নির্দেশনাগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় এবং প্রটোকল নির্দেশনা পর্যালোচনা করতে একটি কমিটিও গঠন করা হয়।
এ কমিটির সদস্যরা হলেন জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এই কমিটিকে এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশনা ও সম্বোধন বিষয়ক সম্মানসূচক উপাধিগুলো পর্যালোচনা করে সংশোধনী প্রস্তাব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৯ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১০ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১১ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১১ ঘণ্টা আগে