ঢাবি ছাত্রীদের বহিরাগতদের কটূক্তি, প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন নেতাকর্মীর ওপর হামলা

ঢাবি প্রতিনিধি
বুধবার রাত ৯টার দিকে রাজু ভাস্কর্যের সামনে কটূক্তি ও মারধরের ঘটনাটি ঘটে বলে ভুক্তভোগীদের অভিযোগ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম রয়েছেন।

তিন ছাত্রীর অভিযোগ, বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কয়েকজন বহিরাগত তাদের কটূক্তি করেন। পরে এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সেখানে থাকা ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে বহিরাগতদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ ছাত্র ইউনিয়নের।

ভুক্তভোগী তিন ছাত্রী বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে কটূক্তি ও মারধরের ঘটনার প্রতিবাদে বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে ছাত্র ইউনিয়ন।

ছাত্র ইউনিয়নের ভাষ্য, তিন ছাত্রী রাজু ভাস্কর্যের সামনে থেকে রিকশা নিচ্ছিলেন। এ সময় কয়েকজন বহিরাগত ব্যক্তি তাদের উদ্দেশে বাজে মন্তব্য করেন। ঘটনাস্থলে থাকা ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের সঙ্গে বহিরাগতদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বহিরাগতরা ধাক্কাধাক্কি শুরু করেন।

ছাত্র ইউনিয়ন জানায়, পরে ওই বহিরাগতদের সঙ্গে আরও কয়েকজন যোগ দেন। তারাও বহিরাগত ছিলেন এবং ছাত্রদলের একটি মিছিলে অংশ নিতে তারা ক্যাম্পাসে এসেছিলেন বলে সংগঠনটির দাবি। পরে এসব বহিরাগত ব্যক্তি ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা করেন। এতে সংগঠনটির তিন নেতা আহত হন। আহতদের মধ্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম রয়েছেন।

ঘটনার পর ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার চঞ্চল এক বিবৃতিতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিবৃতিতে তামজীদ হায়দার চঞ্চল আরও বলেন, ক্যাম্পাসে নিপীড়ক ও সন্ত্রাসীদের অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধ করতে হবে। পাশাপাশি সংঘবদ্ধ হামলা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, তারা এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেননি। যারা অভিযোগ করেছেন, তারাও প্রমাণ হিসেবে কোনো ভিডিও ফুটেজ দিতে পারেননি।

নাহিদুজ্জামান শিপন বলেন, ‘এখন অনেকেই ছাত্রদলের নাম ব্যবহার করছেন। কেউ ছাত্রদলের নাম ব্যবহার করে নিজেদের অপকর্ম অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন কি না, তা আমরা খতিয়ে দেখছি।’ কারা এ ঘটনা ঘটিয়েছেন বা কারা ছাত্রদলের নাম ব্যবহার করেছেন, তা দ্রুত চিহ্নিত করতে তারা প্রক্টর কার্যালয়কে অনুরোধ করেছেন বলেও জানান তিনি। প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ছাত্রদলের এই নেতা।

অভিযোগের ঘটনায় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো শিথিলতা দেখানো হবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন। তিনি বলেন, ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত যেসব প্রক্রিয়া রয়েছে, সেগুলো প্রয়োগ করা হবে। এ ক্ষেত্রে শিথিলতা দেখানোর কোনো সুযোগ নেই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: লিজহোল্ডার আবু জাফর গ্রেপ্তার

আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ

৪ ঘণ্টা আগে

ডেপুটি স্পিকারই শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতিকে

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্

৪ ঘণ্টা আগে

মক্কায় বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া

হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় অংশ নেন। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।

৫ ঘণ্টা আগে

রাকসু তহবিলের ১৮ লাখ টাকার হিসাব দেননি আম্মার

৭ ঘণ্টা আগে