বিইআরসির সঙ্গে বৈঠক, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এলপি গ্যাস সিলিন্ডার। প্রতীকী ছবি

সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রমে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের পর বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ ও সমিতির সভাপতি মো. সেলিম খান এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট পালন করেন এলপি ব্যবসায়ীরা। এ দিন সারা দেশে এলপি গ্যাসের বিক্রি বন্ধ রাখেন তারা। তবে এর মধ্যেও কোনো কোনো জেলায় খুচরা পর্যায়ে এলপি গ্যাস বিক্রির তথ্য পাওয়া গেছে, তার জন্য বেশি টাকা গুনতে হয়েছে ক্রেতাদের।

বৈঠকে ব্যবসায়ীরা তিনটি দাবি উত্থাপন করেন— সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করতে হবে, বিতরণ ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়াতে হবে, এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা দিতে হবে।

বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, এলপি গ্যাসের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর দাবির বিষয়ে আমরাও একমত। বিইআরসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক অভিযান নিয়ে আলোচনা করবে এবং সংশোধনে আইনি ব্যবস্থা নেবে।

জাহাজ সংকটের মধ্যে এলপিজি আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ সংকট কিছুটা কমে আসবে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন, ব্যবসায়ীরা অপারেটরদের কাছ থেকে ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৩০০ টাকার বেশি দামে কিনছেন। ফলে এক হাজার ৫০০ টাকার কমে এলপিজি বিক্রি করা সম্ভব নয়।

এর জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, জানুয়ারির জন্য ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম কমিশন নির্ধারিত এক হাজার ৩০৬ টাকার বেশি দরে বিক্রির কোনো যৌক্তিকতা নেই।

এ ধর্মঘট ডাকার আগেই সরবরাহ কমে যাওয়াকে কারণ দেখিয়ে গত কয়েকদিন ধরে এলপি গ্যাসের সংকট চলছিল। অনেক স্থানেই সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি দামে এই গ্যাস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে এলপি ব্যবসায়ীদের ধর্মঘট গোটা পরিস্থিতিতে নাজুক করে তোলে।

ধর্মঘট ডাকার পর অবশ্য সরকার বিষয়টি নিয়ে তৎপর হয়। এলপি ব্যবসায়ীদের বৈঠকে ডাকে কমিশন, যেখান থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলো। অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এরই মধ্যে এনবিআরকে চিঠি দিয়েছে, যেখানে এলপি গ্যাস আমদানিতে ভ্যাট ১০ শতাংশ নির্ধারণ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট-ট্যাক্স অব্যাহতির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এলপি গ্যাস ব্যবসায়ীদের ঋণ ও ঋণপত্র সহজ করতে কেন্দ্রীয় ব্যাংককেও চিঠি দিয়েছে একই বিভাগ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হয়েছে: মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নির্ধারিত সময় অনুযায়ী বাস চলাচল করছে এবং নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যাতে কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার চাপ যাত্রীদের ওপর না পড়ে।

১২ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিক বন্ধে পদক্ষেপ নেবে সরকার : পাট প্রতিমন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে দেশে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সোনালি আঁশ পাট এবং এটা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, যার মাধ্যমে একসময় বাংলাদেশ পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এটা অনেকটা পিছিয়ে গেছে।’

১২ ঘণ্টা আগে

এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে এসটিএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গ্রেপ্তার ফিলিপ সাংমা টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর কাজ করেন দীর্ঘদিন ধরেই। ওসমান হাদির খুনের পরে বাং

১২ ঘণ্টা আগে

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

১৫ ঘণ্টা আগে