সারের ঘাটতি নেই— সংসদে কৃষিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদ অধিবেশন কক্ষ, ইনসেটে আমিন উর রশিদ। ছবি: কোলাজ

চাহিদা অনুযায়ী চলতি অর্থবছরে জন্য রাসায়নিক সারের কোনো ঘাটতি নেই বলে সংসদকে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বলেছেন, কৃষকের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার পৌঁছানো নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি চলছে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সদস্য রুহুল আমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

চলতি অর্থবছরের সারের চাহিদার কথা তুলে ধরে মন্ত্রী আমিন উর রশিদ বলেন, ইউরিয়া সারের চাহিদা ২৬ লাখ ২০ হাজার মেট্রিক টন। টিএসপি সারের চাহিদা সাত লাখ ৫০ হাজার মেট্রিক টন। ডিএপির চাহিদা ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। এমওপি নয় লাখ ৫০ হাজার মেট্রিক টন।

সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেন, আগে আশুগঞ্জের সার কারখানা থেকে বছরে প্রায় চার থেকে পাঁচ লাখ মেট্রিক টন সার উৎপাদন হতো। গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশে সারের আমদানি নির্ভরতা বেড়েছে। কারখানাটি আবার চালু করতে কবে গ্যাস দেওয়া হবে— জানতে চান এই সংসদ সদস্য।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, সার কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে পরিচালিত হয়। তবে কারখানাটি চালু হলে দেশের জন্য ভালো হবে।

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম চরাঞ্চলের জন্য সমন্বিত কৃষি, মৎস্য ও পশুপালনভিত্তিক একটি পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তাব দেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ হাতে নেওয়া হলে চরাঞ্চলের বেকার যুবক ও কর্মক্ষম মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

জবাবে আমিন উর রশিদ বলেন, চরাঞ্চলের জন্য কিছু প্রকল্প এরই মধ্যে চলমান রয়েছে। চরাঞ্চলে সারা বছর সব ধরনের ফসল ফলানো সহজ না হলেও, কোন কোন ফসল সেখানে ভালো হবে তা চিহ্নিত করা হয়েছে।

সংসদ সদস্যের দেওয়া প্রস্তাব চলমান প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে এ বছরের মধ্যেই তা অন্তর্ভুক্তির চেষ্টা করা হবে। তা না হলে ভবিষ্যতের কৃষি উন্নয়ন প্রকল্পে প্রস্তাবটি বিবেচনা করা হবে বলে প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১১ সংসদীয় আসনের সীমানা সংশোধন, ইসির গেজেট

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আসনগুলোর সীমানায় অন্তর্ভুক্ত করেই এ সংশোধন আনা হয়েছে।

১১ ঘণ্টা আগে

২ সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট

মানবাধিকার কমিশন বিল নিয়ে আয়োজিত বৈঠক বর্জনের পর এবার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনার শুরুতেই সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। ওয়াকআউট করা দুই সদস্য হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আবদুল বাতেন।

১২ ঘণ্টা আগে

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৩ ঘণ্টা আগে

এই বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৫ ঘণ্টা আগে