নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
মরদেহ। প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে এক নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) সন্ধ্যায় টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নারী আইনজীবীর নাম আসমা আক্তার (৩০)। সে টঙ্গী পূর্ব থানা এলাকার মিরাশপাড়া এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে।

পুলিশের এসআই আরফান আলী লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আসমা আক্তার পেশায় একজন আইনজীবী। সোমবার (১৩ মে) সন্ধ্যায় আসমা নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে রাতে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ডাকাডাকি করেন। এ সময় তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৩ ঘণ্টা আগে

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা

৩ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’

৩ ঘণ্টা আগে

ভারী বর্ষণে ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি যোগাযোগ বিচ্ছিন্ন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। জনসাধারণের ভোগান্তি কমাতে এবং দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

৪ ঘণ্টা আগে