কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারে আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘মালে থেকে ঢাকা: বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
শিউনীন রশীদ বলেন, এটা বাংলাদেশ ও ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয়। এখানে আমার মন্তব্য করাটা ঠিক নয়। তবে আমি বলতে পারি এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো প্রভাব পড়বে না।
বাংলাদেশ-ভারতের ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারে মালদ্বীপের সঙ্গে ভারতের প্রভাব নিয়ে হাইকমিশনার বলেন, মালদ্বীপের ট্রান্সশিপমেন্ট শ্রীলঙ্কার সঙ্গে হয়ে থাকে। তাই ভারতের সঙ্গে এ নিয়ে কোনো প্রভাব পড়বে না। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারে আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো প্রভাব পড়বে না। এটা খুবই ছোট একটি বিষয়।
তিনি আরও জানান, মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে এবং ৩০ এপ্রিলের মধ্যে এটি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
সেমিনারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওবায়দুল হকসহ বিশিষ্টজনেরা অংশ নেন। বক্তারা বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সমুদ্র সংযোগ, বাণিজ্য, পর্যটন, মৎস্য ও স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান এ এফ এম গাউসুল আজম সরকার এবং স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। তবে অত্যন্ত চড়া দামের এই নতুন আইফোন বাজারে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
৬ ঘণ্টা আগে
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তিনি কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহসভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বলেন, ‘মাতাজির শেষ ইচ্ছা অনুযায়ী পুণ্ডরীক ধামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ জন্য তার পরিবারের পক্ষ থেকে চিন্ময় ব্রহ্মচারীকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হচ্ছে।’
৭ ঘণ্টা আগে
মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
৮ ঘণ্টা আগে