প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণ কর্মসূচিতে মোট ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা সংগ্রহ হয়েছে। এরমধ্যে প্রয়োজনীয় পণ্য, সেচ্ছাসেবকদের খাবারসহ কয়েকটি খাতে সর্বমোট ব্যয় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা ব্যয় হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় টিএসসির মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমাধ্যম শাখার সদস্য রেজওয়ান আহম্মেদ রিফাত এসব তথ্য জানান।
তিনি বলেন, মানুষের দেওয়া ত্রাণের পাশাপাশি সামঞ্জস্য আনতে আমাদেরকে কয়েকটি পণ্য কিনতে হয়েছে। এছাড়া সেচ্ছাসেবকদের দুপুরের খাবারাহ অন্যান্য খরচও রয়েছে। এসব ব্যয়ের পর আমাদের তহবিলে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা অবশিষ্ট রয়েছে।
অবশিষ্ট টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের দুটি শাখায় রাখা হয়েছে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, এই টাকা সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ফান্ড বা সেনাবাহিনীর ফান্ডে আমরা দেব এবং তাদের সাথে সমন্বয় করে কাজ করব। আমরা ২১ আগস্ট উদ্ধার অভিযান ও ত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘোষণা করি। এ পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় ১৯১ ট্রাক ত্রাণ পৌঁছানো হয়েছে।
সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ত্রাণ কার্যক্রম শুরুর পর টিএসসিতে স্থান সংকুলান না হওয়ায় আমরা কেন্দ্রীয় জিমনেশিয়াম ও ডাকসু ক্যাফেটেরিয়ায় ত্রাণ কার্যক্রম শুরু করি। মঙ্গলবার থেকে ত্রাণ সংগ্রহ বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, দেশের পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল বন্যা আক্রান্ত হওয়ার পর ২১ আগস্ট বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২২ আগস্ট থেকে ব্যাপক সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ত্রাণ নিয়ে টিএসসিতে ভিড় করেন। নগদ অর্থের পাশাপাশি শুকনো ও ভারী খাবার জমা দেন শিক্ষার্থীদের বুথে। বুধবার প্রতিবেদন প্রকাশ করে চূড়ান্তভাবে ত্রাণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
১৩ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।
১৩ ঘণ্টা আগে
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।
১৪ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
১৫ ঘণ্টা আগে